সরকারি কর্মকর্তাদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে জাপান 

১৮ অক্টোবর ২০২৩, ১২:২৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM

© সংগৃহীত

সম্পূর্ণ বিনামূল্যে বাংলাদেশের প্রথম শ্রেণির কর্মকর্তাদের দুই বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে জাপান। “দ্য প্রজেক্ট ফর হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ” এর আওতায় নির্বাচিত ৩০ জন কর্মকর্তাকে এই স্কলারশিপ প্রদান করবে। বাংলাদেশের সিভিল সার্ভিস ক্যাডার, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তারা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ নভেম্বর। 

সুযোগ-সুবিধা— 
• সম্পূর্ণ টিউশন প্রদান করবে।
• আবাসন ও খাওয়ার ব্যয় বহন করবে। 
• যাতায়াতের জন্য বিমান টিকিট প্রদান করবে।
• গবেষণার জন্য বৃত্তি প্রদান করবে। 
• জীবনযাপনের ব্যয়ের জন্য অর্থ প্রদান করবে। 
উপরোক্ত সুযোগ-সুবিধা ছাড়াও স্কলারশিপে জেডিএসের অন্যান্য সুযোগ-সুবিধা মিলবে।

আরও পড়ুন: বিনামূল্যে সিঙ্গাপুরে উচ্চশিক্ষার সুযোগ, আবাসনসহ মাসে দেওয়া হবে লাখ টাকা

যোগ্যতাসমূহ—
• বাংলাদেশি নাগরিক হতে হবে।
• ইংরেজি ভাষায় কথা বলতে এবং লিখতে পারদর্শী হতে হবে। 
• ১ এপ্রিল ২০২৪–এ বয়স ৪০–এর কম হতে হবে। 
• দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
• স্নাতকসহ ১৬ বছরের শিক্ষাজীবন সম্পন্ন করতে হবে। (কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি পাওয়া যাবে না এবং কমপক্ষে  দুইটিতে প্রথম শ্রেণিতে পাস করতে হবে।)

আবেদন প্রক্রিয়া—
নির্দিষ্ট সময়ের মধ্যে জেআইসিই জেডিএস প্রজেক্ট ইন বাংলাদেশ-এ আবেদন পাঠাতে হবে। 

আবেদন পাঠানোর ঠিকানা—
এল-২৬১ দ্য প্যান প্যাসিফিক সোনারগাঁও, ১০৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা ১২১৫ ।

স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন

আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচিতে পরিবর্তন
  • ৩১ মার্চ ২০২৬
এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence