মায়ামি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ, থাকছে ১৩ লাখ টাকার উপবৃত্তিও

১৭ অক্টোবর ২০২৩, ০৭:৪০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
মায়ামি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ

মায়ামি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পড়ার সুযোগ © সংগৃহীত

পড়াশোনার মান, পরিবেশ, গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ-সুবিধার জন্য সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষায় পছন্দের একটি দেশ যুক্তরাষ্ট্র। দেশটির অনেক বিশ্ববিদ্যালয়ের অবস্থান বিশ্ব র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পর্যায়ে রয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০২৩ সালের ১ নভেম্বর। “স্ট্যাম্প স্কলারশিপ’’-এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে।

মায়ামি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চমানের পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৮০৯ সালে প্রতিষ্ঠিত হয়।লিবারেল আর্টস এবং বিজ্ঞান তার শক্তি জন্য মিয়ামি বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোছানো অঙ্গরাজ্য ফ্লোরিডা। শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে। 

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অনেক পরিচিত মুখ এ রাজ্যের বাসিন্দা। আর এই রাজ্যের পর্যটন শহর মায়ামি সারা পৃথিবীতেই বিখ্যাত। এই খ্যাতির রয়েছে আরও কিছু কারণ। বিশ্বব্যাপী অর্থনীতি, বাণিজ্য, সংস্কৃতি, ফ্যাশন, গণমাধ্যম, বিনোদন ও শিল্পের উল্লেখযোগ্য প্রভাব থাকার কারণে মায়ামিকে পৃথিবীর অন্যতম প্রধান শহর বিবেচনা করা হয়।

আরও পড়ুন: যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ২০০ ফুল ফান্ডেড স্কলারশিপ, আবেদন অনলাইনে

Apply to Miami | Miami University

সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
* আবাসন খরচ প্রদান করবে।
* ল্যাপটপ প্রদান করবে।
* ১২ হাজার ডলারের একটি উপবৃত্তি (বাংলাদেশী টাকায় প্রায় ১৩ লাখ টাকা) প্রদান করবে। 
* স্বাস্থ্যবীমা প্রদান করবে।
* শিক্ষার্থীরা গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন। 

আবেদনের যোগ্যতা:
* মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে।
* এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে।
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে। 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন শেষ তারিখ: ১ নভেম্বর, ২০২৩।

ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence