গবেষণা ও প্রশিক্ষণে ফেলোশিপ দিচ্ছে টিডব্লিউএএস, মাসে ৩০০ ডলার

০৪ অক্টোবর ২০২৩, ১১:০৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
গবেষণা ও উন্নত প্রশিক্ষণের জন্য ফেলোশিপ দিচ্ছে বিশ্ব বিজ্ঞান একাডেমি

গবেষণা ও উন্নত প্রশিক্ষণের জন্য ফেলোশিপ দিচ্ছে বিশ্ব বিজ্ঞান একাডেমি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের গবেষণা ও উন্নত প্রশিক্ষণের জন্য তিন থেকে ১২ মাস মেয়াদি ফেলোশিপ দিচ্ছে বিশ্ব বিজ্ঞান একাডেমি (টিডব্লিউএএস)। এর আওতায় কৃষি, জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা, ভূবিজ্ঞান (আর্থ সায়েন্স), ইঞ্জিনিয়ারিং, গণিত, মেডিকেল সায়েন্স ও মাল্টিডিসিপ্লিনারি বিষয়ে গবেষণা করা যাবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

‘টিডব্লিউএএস ফেলোশিপ’র আবেদনের শেষ সময় আগামী ৯ অক্টোবর। এ ফেলোশিপের উদ্দেশ্য হলো, সম্ভাবনাময় বিজ্ঞানীদের গবেষণা ক্ষমতা বাড়ানো, বিশেষ করে যাঁরা এখনো গবেষণা জীবনের শুরুর দিকে আছেন, তাঁদের সহযোগিতা করা।

বাংলাদেশের স্পারসো, বারডেম, আইসিডিডিআর,বি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের মতো ১৩৭টি উন্নয়নশীল দেশে যেসব প্রতিষ্ঠান আছে, সেখানে বাংলাদেশিরা গবেষণার সুযোগ পাবেন।

গবেষককে নিজ দেশ ব্যতীত অন্য কোনো উন্নয়নশীল দেশে গিয়ে গবেষণা কার্যক্রম সম্পন্ন করতে হবে। এর ফলে বাংলাদেশি আবেদনকারীরা দেশের প্রতিষ্ঠানের জন্য আবেদন করতে পারবেন না। তবে ১৩৭টি উন্নয়নশীল দেশের যেকোনো একটি প্রতিষ্ঠানে গবেষণা ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

গবেষণার ক্ষেত্রসমূহ
• কৃষি
• জীববিজ্ঞান
• রসায়ন
• পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিদ্যা
• ভূবিজ্ঞান (আর্থ সায়েন্স)
• ইঞ্জিনিয়ারিং
• গণিত
• মেডিকেল সায়েন্স
• মাল্টিডিসিপ্লিনারি

সুযোগ-সুবিধা
• প্রত্যেক ফেলোকে প্রতি মাসে সর্বোচ্চ ৩০০ মার্কিন ডলার প্রদান করবে। এর বাইরে আর কোনো সুবিধা টিডব্লিউএএস দেবে না
• বিমান টিকিট প্রদান করবে
• আবাসন ও খাবারের ব্যবস্থা

আরো পড়ুন: দেশের ৯ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়ার সুযোগ, লাগবে না আইইএলটিএস

যোগ্যতাসমূহ
• স্নাতকোত্তর অথবা সমমানের ডিগ্রি
• প্রাকৃতিক বিজ্ঞান (ন্যাচারাল সায়েন্স)-এর ওপর গবেষণা করতে হবে
• আবেদনকারীকে কোনো একটি উন্নয়নশীল দেশের নাগরিক হতে হবে এবং নিজ দেশ অথবা অন্য আরেকটি উন্নয়নশীল দেশের গবেষণাপ্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে
• যেকোনো বয়স গ্রহণযোগ্য, তবে তুলনামূলক তরুণদের অগ্রাধিকার দেওয়া হয়

প্রয়োজনীয় নথিপত্র
• পাসপোর্টের স্ক্যান কপি। পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও সেটা দিয়ে আবেদন করা যাবে
• সিভি সর্বোচ্চ পাঁচ পেজের। এখানে আবেদনকারীর প্রকাশনা সম্পর্কে তথ্য দিতে হবে
• আবেদনকারীর বর্তমান প্রতিষ্ঠানের প্রধানের পক্ষ থেকে বিবৃতি
• আবেদনকারীর গবেষণাকর্ম সম্পর্কে ধারণা আছে, এমন দুজন জ্যেষ্ঠ গবেষকের রেফারেন্স লেটার
• মাস্টার্সের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট
• যে প্রতিষ্ঠানে গবেষণা করতে চান, সে প্রতিষ্ঠানের প্রধানের পক্ষ থেকে আমন্ত্রণপত্র

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন twas.org। 

যোগাযোগের ঠিকানা
• ই-মেইল: [email protected]
• ওয়েবসাইট: twas.org/contacts

চুরি হওয়া গরু মিলল বিএনপি নেতার গোয়ালঘরে
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গভীর রাতে রাজধানীতে বাসে আগুন
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9