সিঙ্গাপুরে বিনামূল্যে পিএইচডির সুযোগ, আবেদন শেষ ডিসেম্বরে

০১ অক্টোবর ২০২৩, ০৩:১০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM
সিঙ্গাপুরে বিনামূল্যে পিএইচডির সুযোগ

সিঙ্গাপুরে বিনামূল্যে পিএইচডির সুযোগ © ফাইল ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পিএইচডি প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। দেশটির সরকারী স্কলারশিপের (সিঙ্গা অ্যাওয়ার্ড) আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
 
সিঙ্গা অ্যাওয়ার্ডের আওতায় আছে এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এস্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইন। এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রকৌশল বিষয় নিয়ে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। পিএইচডি কোর্সের মেয়াদ সর্বোচ্চ চার বছর।

সুযোগ-সুবিধাসমূহ
• শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
• প্রতিমাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৭০০ সিঙ্গাপুর ডলার ( বাংলাদেশী টাকায় প্রায় ২ লাখ ১০ হাজার টাকা) উপবৃত্তি প্রদান করা হবে। 
• এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার (বাংলাদেশী টাকায় প্রায় ৮০ হাজার টাকা) প্রদান করা হবে। 
• মেডিক্যাল ইনস্যুরেন্স এর সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
• বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান (  বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ২০ হাজার টাকা) করা হবে।

আবেদনের যোগ্যতা
• সিঙ্গাপুরে প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
• সিঙ্গাপুরের নাগরিক আবেদন করতে পারবেন না।
• ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
• স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে। 
• একাডেমিক রেফারি থেকে ভাল রিপোর্ট।

প্রয়োজনীয় নথিপত্র
• আবেদনকারীর পাসপোর্ট।
• আবেদনকারীর ছবি।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• সিভি।
• স্টেটমেন্ট অব পারপাস।
• রেফারেন্স লেটার দুইটি।
• আইএলটিএস/মিডিয়াম অব ইন্সট্রাকশন সনদ (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এখানে ক্লিক করুন। আর বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আবেদনের শেষ সময়: আগামী ১ ডিসেম্বর ২০২৩।

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা: আহ্বায়ক সৌরভ, স…
  • ০৩ মে ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু
  • ০৩ মে ২০২৬
ঢাবি ছাত্রীর আত্মহত্যা: শিক্ষক সুদীপের রিমান্ড শুনানি আজ
  • ০৩ মে ২০২৬
রাজশাহী মহানগর ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা: রাকিন আহ্বায়ক…
  • ০৩ মে ২০২৬
ভালো পারফর্ম করা শিক্ষকদের বাছাই করে রিওয়ার্ড দেব: প্রধানম…
  • ০৩ মে ২০২৬
নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে সংস্কার থেকে সরে এসেছে সরকার, অভিয…
  • ০৩ মে ২০২৬