গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ

২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ

গবেষণায় ফেলোশিপ দিচ্ছে আইসিটি বিভাগ © সংগৃহীত

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবনীমূলক কাজের উৎসাহ প্রদানের জন্য ২০২৩-২৪ অর্থবছরে তথ্য ও গবেষণায় ফেলোশিপ/বৃত্তি প্রদানের লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করেছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এছাড়াও উদ্ভাবনীমূলক কাজের জন্য অনুদান ও বিশেষ অনুদান প্রদান করবে। দেশ-বিদেশের যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থী, গবেষক, প্রতিষ্ঠান ও ব্যক্তিরা ফেলোশিপ ও বৃত্তি এবং অনুদান ও বিশেষ অনুদানের জন্য আবেদন করতে পারবেন। তিন রাউন্ডে আবেদনের সুযোগ রয়েছে।

বর্তমানে প্রথম রাউন্ডের আবেদন কার্যক্রম চলমান রয়েছে। আবেদনের শেষ সময় আগামী সেপ্টেম্বর পর্যন্ত এবং প্রথম রাউন্ডের বাছাই ও মূল্যায়নের সম্ভাব্য সময় আগামী অক্টোবর পর্যন্ত। দ্বিতীয় রাউন্ডে আবেদন শুরু হবে আগামী অক্টোবর থেকে চলমান থাকবে আগামী নভেম্বর মাস পর্যন্ত। এ রাউন্ডে বাছাই ও মূল্যায়নের সম্ভাব্য সময় আগামী ডিসেম্বর পর্যন্ত। তৃতীয় অর্থাৎ শেষ রাউন্ডের আবেদন গ্রহণ শুরু হবে আগামী ডিসেম্বর থেকে চলমান থাকবে  ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত। এ রাউন্ডের বাছাই ও মূল্যায়নের সম্ভাব্য সময় আগামী বছরের মার্চ পর্যন্ত।

আইসিটি বিভাগ হতে নিম্নোক্ত চারটি খাতে অনুদান প্রদান করা হয়:

১. উদ্ভাবনী ফান্ড:
আইসিটি খাতে দেশের আর্থসামাজিক উন্নয়ন, জনসেবা, অভিনব উদ্ভাবনের মাধ্যমে নতুন সেবা সৃষ্টি করতে সক্ষম, আইসিটি শিল্পের বিকাশ, জনস্বার্থে সরকারি সেবা খাতে সরকারি সংস্থার মাধ্যমে দ্রুত এবং কার্যকরী সেবা প্রদানে সক্ষম এমন উদ্ভাবনীমূলক কাজের জন্য ব্যক্তি/প্রতিষ্ঠান এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন।

২. বিশেষ অনুদান:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,বাণিজ্য,অর্থনীতি,নারী ও শিশু উন্নয়ন ,দারিদ্র বিমোচন,আর্থসামাজিক উন্নয়ন এ অবদান রাখতে সক্ষম এমন প্রকল্পের ব্যক্তি/শিক্ষা প্রতিষ্ঠান/সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহ এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন । 

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই মধ্যপ্রাচ্যের ১১ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

৩. ফেলোশিপ/বৃত্তি:
মাস্টার্স, এমফিল, ডক্টরাল ও পোষ্টডক্টরাল ডিগ্রি এবং উচ্চতর গবেষণার শিক্ষাগত উদ্দেশ্যে এই অনুদান এর জন্য আবেদন করতে পারবেন

৪. হাই প্রোফাইল আইসিটি স্কলারশিপ: 
তথ্যপ্রযুক্তি খাতে প্রতি বছর সর্বোচ্চ মেধাসম্পন্ন ও সর্বোচ্চ ইনোভেটিভ ক্ষমতাসম্পন্ন ২ (দুই) জনকে (একজন পুরুষ এবং এক জন মহিলা) সর্বোচ্চ ১ (এক) বছরের জন্য মাসিক ২ লাখ টাকা হারে হাই-প্রোফাইল আইসিটি স্কলার ফেলোশিপ প্রদান করা হয়ে থাকে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। ফেলোশিপ, বৃত্তি ও অনুদান সম্পর্কিত বিস্তারিত জানতে এবং আবেদন পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুন (http://ims.ictd.gov.bd) ওয়েবসাইটে।

আবেদন করতে ক্লিক করুন (http://ims.ictd.gov.bd/apply-now) লিংকে। 

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন (http://ims.ictd.gov.bd/uploads/2023/07/1689232789.pdf) লিংকে।

পৃথক ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবির আইন অনুষদ, একই চাওয়া আরও …
  • ২৩ জুন ২০২৬
আজ ঢাকায় সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ২৩ জুন ২০২৬
ফটিকছড়ি সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক
  • ২৩ জুন ২০২৬
তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কঠোর নির্দেশনা
  • ২৩ জুন ২০২৬
পাওনা টাকা নিয়ে বিরোধ, যুবককে ছুরিকাঘাত
  • ২৩ জুন ২০২৬
পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে অ্যান্ডি বার্নহাম:…
  • ২৩ জুন ২০২৬