কমনওয়েলথ স্কলারশিপে যুক্তরাজ্য যাচ্ছেন ২৪ বাংলাদেশি শিক্ষার্থী

২৯ আগস্ট ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
কমনওয়েলথ স্কলারশিপে যুক্তরাজ্য যাচ্ছেন ২৪ বাংলাদেশি শিক্ষার্থী

কমনওয়েলথ স্কলারশিপে যুক্তরাজ্য যাচ্ছেন ২৪ বাংলাদেশি শিক্ষার্থী © সংগৃহীত

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব ওয়ারউইক ও ইউনিভার্সিটি অব এডিনবার্গের মতো শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ থেকে কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন ২৪ জন  মেধাবী শিক্ষার্থী।

তাদের যাওয়ার আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে ২০২৩ সালে কমনওয়েলথ স্কলারশিপ পাওয়া বাংলাদেশিদের জন্য ব্রিটিশ কাউন্সিল সোমবার (২৮ আগস্ট) এক ব্রিফিংয়ের আয়োজন করে।

স্কলারশিপপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, কমনওয়েলথের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতির অংশ হিসেবে কমনওয়েলথ দেশগুলোর প্রায় ৮০০ জন শিক্ষার্থীকে প্রতি বছর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়।

এই আয়োজনের লক্ষ্য ছিল স্কলারশিপ প্রাপ্তদের সাফল্য উদযাপন করা, যাতে তারা যুক্তরাজ্যের জীবনে একটি মসৃণ জীবনযাত্রা নিশ্চিত করতে এবং কমনওয়েলথ স্কলারশিপ প্রোগ্রামের ইতিবাচক প্রভাব প্রদর্শনের জন্য কমনওয়েলথ স্কলারশিপ অ্যালামনাই থেকে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা সংগ্রহ করতে পারে।

ব্রিটিশ কাউন্সিলের পরিচালক টম মিসিওসিয়া বলেন, এ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ১৮০০ স্কলার এই স্কলারশিপ থেকে উপকৃত হয়েছেন এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের শিক্ষাকে আরও বাড়িয়ে পরবর্তী স্তরে নিয়ে গেছেন।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬