ইউকে কমনওয়েলথ ফেলোশিপে মাসে দেওয়া হবে সাড়ে ৩ লাখ টাকা

২৬ জুলাই ২০২৩, ০৯:৫২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ইউকে কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ

ইউকে কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ © সংগৃহীত

নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর মিড-ক্যারিয়ার পেশাদারদের জন্য তিন মাস মেয়াদি থিম্যাটিক ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ। ‘ইউকে কমনওয়েলথ প্রফেশনাল ফেলোশিপ’ এর আওতায় নির্বাচিতদের এই ফেলোশিপ প্রদান করা হবে। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ আগস্ট।
 
এই ফেলোশিপের উদ্দেশ্য হলো পেশাদারদের নিজ নিজ সেক্টরে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর সুযোগ প্রদান করা। এই প্রোগ্রামে আবেদনের জন্য বয়সের কোন বাঁধা নেই এবং আইএলটিএস এরও প্রয়োজন নেই। যাদের পাসপোর্ট নেই, তারাও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে।

সুযোগ-সুবিধাসমূহ
• প্রোগ্রাম চলাকালীন ২ হাজার ৩৯৭ পাউন্ড মাসিক ভাতা প্রদান করা হবে, যা বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ৩ লাখ টাকা। 
• প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবার জন্য ভ্রমণভাতা ভাতা প্রদান করা হবে। 
• আবাসন ভাতার সুবিধা রয়েছে। 
• রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান করা হবে। 
• এছাড়া পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে। 

যোগ্যতাসমূহ
• আবেদনকারীকে অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে বা আবেদনকারীকে একটি কমনওয়েলথ দেশ দ্বারা শরণার্থী মর্যাদাপ্রাপ্ত হতে হবে।
• অন্তত ৫ বছরের ফুলটাইম/পার্ট-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
• আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই চাকরিরত অবস্থায় থাকতে হবে।
• স্নাতক ডিগ্রিধারী হতে হবে। 

যেসব প্রোগ্রামে আবেদন করা যাবে
1.  No Poverty
2.  Zero Hunger
3.  Good Health & Well-being
4.  Quality Education
5.  Gender Equality
6.  Clean Water & Sanitation
7.  Affordable & Clean Energy
8.  Decent work & Economic Growth
9.  Industry, Innovation & Infrastructure
10. Sustainibilities & Communities
11. Responsible Consumption & Production
12. Climate Action
13.  Life Below Water
14.  Life on Land
15.  Peace, Justice & Strong Institutions

প্রয়োজনীয় নথিপত্র
• আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড। 
• আবেদনকারীর সিভি। 
• একাডেমিক পেপারস। 
• ফেলোশিপ আবেদন ফরম। 
• পার্সোনাল স্টেটমেনট।  
• রেফারেন্স লেটার তিনটি (তাদের মধ্যে একটি অবশ্যই প্রার্থীর বর্তমান নিয়োগকর্তা হতে হবে)।  
• চারটি অংশে একটি উন্নয়ন ইমপ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে। 
• অন্যান্য পেপারস (যদি থাকে)।
• আবেদনকারীর সিভি ।

আবেদন প্রক্রিয়া
আনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

প্রতিবন্ধী ক্রিকেটার হওয়ার পথে ইবি শিক্ষার্থী আজাহার
  • ১৩ মার্চ ২০২৬
খুবির শোক দিবস: কটকা ট্রাজেডিতে প্রাণ হারানো শিক্ষার্থীদের …
  • ১৩ মার্চ ২০২৬
সামাজিক বিনির্মানে, সত্য ও ন্যায়ের পথে সাংবাদিকদের বলিষ্ঠ ভ…
  • ১৩ মার্চ ২০২৬
শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্বে অশিক্ষিত? ভবিষ্যতের জন্য বিপজ্…
  • ১৩ মার্চ ২০২৬
মঙ্গলবার পর্যন্ত সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৩ মার্চ ২০২৬
ইতিকাফে নবীজির আদর্শ: নির্জনে ইবাদত, আত্মশুদ্ধি ও লাইলাতুল …
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081