যুক্তরাজ্যে পড়তে ইচ্ছুকদের জন্য ব্রিটিশ কাউন্সিলের ব্রিফিং

২২ জুলাই ২০২৩, ০৭:৩৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ব্রিটিশ কাউন্সিলের ব্রিফিং সংক্রান্ত পোস্টার

ব্রিটিশ কাউন্সিলের ব্রিফিং সংক্রান্ত পোস্টার © সংগৃহীত

বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য স্টাডি ইউকে প্রি-ডিপারচার ব্রিফিং আয়োজন করতে যাচ্ছে ব্রিটিশ কাউন্সিল। আগামী বুধবার (২৬ জুলাই) বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।

ব্রিটিশ কাউন্সিল থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যে জীবন গঠনকে স্বাচ্ছন্দ্যময় করতে শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও জরুরি নির্দেশনা দেওয়া হবে। এতে স্টুডেন্ট ভিসা আবেদন, থাকার জায়গা ও যুক্তরাজ্যের অ্যালামনাইদের বিভিন্ন বিষয়ে করা প্রশ্নের জবাবও দেওয়া হবে।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা ভ্রমণ প্রস্তুতির নির্দেশনা, সঙ্গে নেওয়ার মতো জরুরি জিনিসপত্র ও সাংস্কৃতিকভাবে মানিয়ে নেওয়াসহ যুক্তরাজ্যে অবস্থান সম্পর্কিত প্রস্তুতি নিয়ে পরামর্শ সুবিধা পাবে। ব্রিফিং সেশনে যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য স্বাস্থ্যসেবার সুযোগ এবং বিমা ও মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে সহযোগিতার মতো স্বাস্থ্য ও নিরাপত্তার প্রয়োজনীয় বিষয়গুলো নিয়ে জানার সুযোগ পাবে তারা।

স্টাডি ইউকে প্রি-ডিপারচার ব্রিফিংয়ে নিবন্ধিত হতে শিক্ষার্থীদের ছবিতে সংযুক্ত কিউআর কোডটি স্ক্যান করতে হবে অথবা উল্লিখিত লিংকটিতে গিয়ে নিবন্ধন ফরম পূরণ করতে হবে।

নিবন্ধনের পর তারা ভার্চ্যুয়াল সেশনে যোগদান সম্পর্কিত বিস্তারিত তথ্য ও নির্দেশনা পাবে। যুক্তরাজ্যে জীবন গঠনের প্রস্তুতি নেওয়া এবং দ্রুততা ও আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষা জীবন সম্পন্ন করার ক্ষেত্রে এ সেশন শিক্ষার্থীদের জন্য একটি সুবর্ণ সুযোগ তৈরি করবে।

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9