দরিদ্র যুবকদের প্রশিক্ষণ দেবে আইডিবি, মিলবে হাতখরচের অর্থ

১৯ জুলাই ২০২৩, ০৯:১৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আইডিবি দরিদ্র যুবকদের দেবে প্রশিক্ষণ

আইডিবি দরিদ্র যুবকদের দেবে প্রশিক্ষণ © সংগৃহীত

সম্পূর্ণ বিনামূল্যে  ছয় মাস মেয়াদি বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (বিআইএসইডব্লিউ) ভোকেশনাল প্রশিক্ষণ দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)। আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের দরিদ্র মুসলিমরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর। 

এ প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য হলো আর্থিক কারণে পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মুসলিম যুব সমাজকে দক্ষ ও পেশাদার পর্যায়ে উন্নীত করা। আইডিবি ছয় বছর ধরে ভোকেশনাল স্কলারশিপের অধীনে বিভিন্ন ট্রেডে ছয় মাস মেয়াদি কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। এছাড়া এখন পর্যন্ত ১ হাজার ৭৪১ জন এ স্কলারশিপের আওতায় ট্রেনিং করে দেশ-বিদেশে ২৪৮টির বেশি প্রতিষ্ঠানে কাজ করছেন। 

ভোকেশনাল যেসব কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে:- 
* ইলেকট্রিক্যাল ওয়ার্কস। 
* ইলেকট্রনিকস। 
* রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং। 
* ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। 
* মেশিনিস্ট। 

সুযোগ-সুবিধাসমূহ:- 
* ছয় মাস মেয়াদি (৭২০ ঘণ্টা) প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগরি শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ। 
* থাকা-খাওয়াসহ সম্পূর্ণ বিনা মূল্যে ট্রেনিং। 
* প্রশিক্ষণ চলাকালে মাসিক ৫০০ টাকা হাতখরচ। 
* চাকরি উপযোগী সিলেবাস ও অভিজ্ঞ প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ। 
* চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা। 

আরও পড়ুন: সিডনি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, বছরে দেবে ২৭ লাখ টাকা

আবেদনের যোগ্যতাসমূহ:- 
* শুধু সুবিধাবঞ্চিত মুসলিম প্রার্থীদের জন্য। 
* সর্বনিম্ন অষ্টম শ্রেণি ও সর্বোচ্চ এসএসসি পাস হতে হবে। 
* ১৮ থেকে ২৬ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।
* একজন প্রার্থী একবারই আবেদন করতে পারবেন। 
* জন্মতারিখ সঠিকভাবে প্রদান করতে হবে। 
* বর্তমানে পড়াশোনার সঙ্গে যুক্ত প্রার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না (যারা অনার্স/মাস্টার্স/ডিপ্লোমা শেষ করেছেন অথবা অধ্যয়নরত তাঁদের IsDB-BISEW IT Scholarship Programme-এর এক বছর মেয়াদি ট্রেনিংয়ের মাধ্যমে IT Professional হওয়ার সুযোগ আছে)। 

প্রয়োজনীয় নথিপত্র:- 
* জেএসসি, এসএসসি ও এইচএসসির ফল, ফল প্রকাশের বছর ও রোল নম্বর। 
* ফরম পূরণে আবেদনকারীকে মুঠোফোন নম্বর দিতে হবে ও সেটি যাচাইয়ে দ্বিতীয়বার কনফার্ম মুঠোফোন নম্বরের ঘরে লিখতে হবে। 
* পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। 
* প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। 
 ফরম সাবমিটের পর প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। 

আবেদন প্রক্রিয়া:- 
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন  https://apply.isdb-bisew.info/
বিস্তারিত জানতে ক্লিক করুন https://isdb-bisew.org/apply

নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে লাশ হয়ে ফিরলেন রিনা আক্তার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম, ভরিতে কত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দুর্দান্ত বোলিংয়ের পর ব্যাট হাতেও নজর কাড়লেন হাসান মাহমুদ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা রকি
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জাকসুকে ‘অবৈধ’ আখ্যা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের আহ্বান ছাত্র …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রিপিট ক্যাডার বন্ধ, শিক্ষা ক্যাডারের শূন্য পদ যুক্তসহ তিন দ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9