শিক্ষকদের ফেলোশিপ দিচ্ছে ইউজিসি, মাসিক টাকা ৫০ হাজার

০৬ জুলাই ২০২৩, ০৯:৩৭ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
১ বছরের ফেলোশিপ  দিচ্ছে ইউজিসি

১ বছরের ফেলোশিপ দিচ্ছে ইউজিসি © সংগৃহীত

পোস্ট ডক্টরাল ফেলোশিপ দিচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পাবলিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের শিক্ষকেরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। ফেলোশিপের ভাতা হিসেবে প্রতি মাসে ৫০ হাজার টাকা পাবেন গবেষকেরা। ১২ মাস এ অর্থ পাবেন শিক্ষকেরা। ফেলোশিপের জন্য তথ্য চার্ট ইউজিসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আবেদনের শেষ সময় ৩১ জুলাই। 

যারা আবেদন করতে পারবেন
* আগ্রহী প্রার্থীকে অবশ্যই পাবলিক বা বেসরকারি বিশ্ববিদ্যালয় বা সরকারি কলেজের শিক্ষক হতে হবে;

* প্রার্থীর অবশ্যই পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

* আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন? যে পাঁচ দেশ হতে পারে আপনার গন্তব্য

* ফেলোশিপ শেষে প্রত্যেক ফেলোকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউটে ফিরে যেতে হবে। কোনো কারণে তিনি ইউজিসির কাছে গ্রহণযোগ্য কোনো বৈধ কারণ ছাড়াই তাঁর গবেষণাকাজ বন্ধ করে দিলে তাঁকে ইউজিসি থেকে প্রাপ্ত অর্থ ফেরত দিতে হবে।

ফেলোশিপের জন্য নির্ধারিত আবেদনপত্র

ইউজিসির ওয়েবসাইট

আবেদনের সফটকপি ইউজিসির পরিচালক (গবেষণা) বরাবর [email protected] লিংকে পাঠাতে হবে।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ আটক
  • ১৬ আগস্ট ২০২৬
এসএসসির ফলের পর ১০ শিক্ষার্থীর আত্মহত্যা, সরকারকে ৮ পদক্ষেপ…
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুটের অ…
  • ১৬ আগস্ট ২০২৬
পুলিশের ধাওয়ায় মাইক্রোবাস ফেলে পালাল মাদক কারবারি, ভেতরে মি…
  • ১৬ আগস্ট ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ৩ বিশ্ববিদ্যালয়
  • ১৬ আগস্ট ২০২৬
নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ৩ জনে…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage