স্কলারশিপের জন্য যোগ্য নারী শিক্ষার্থী খুঁজছে ব্রিটিশ কাউন্সিল

১১ এপ্রিল ২০২৩, ১২:৪৯ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
স্কলারশিপের জন্য যোগ্য নারী শিক্ষার্থী খুঁজছে ব্রিটিশ কাউন্সিল

স্কলারশিপের জন্য যোগ্য নারী শিক্ষার্থী খুঁজছে ব্রিটিশ কাউন্সিল © সংগৃহীত

বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে নারীদের স্কলারশিপ দেবে ব্রিটিশ কাউন্সিল। উইমেন ইন স্টেম (সাইন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যাথমেটিক্স) স্কলারশিপের আওতায় যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি বা আর্লি অ্যাকাডেমিক ফেলোশিপ অর্জনের সুযোগ প্রদান করা হবে। আবেদনের শেষ সময় ২২ মে ২০২৩।
 
এ স্কলারশিপ প্রোগ্রাম আমেরিকা, দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার নারীদের উন্নয়নের লক্ষ্যে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বৈশ্বিক অংশীদারত্বের অংশবিশেষ। 

আবেদন যোগ্যতা
স্টেম বিষয়ে পড়াশোনা করেছেন এমন নারী শিক্ষার্থীরা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে, তাদের দেখাতে হবে তাদের আর্থিক সহায়তা প্রয়োজন এবং তারা ভবিষ্যৎ প্রজন্মের নারীদের স্টেম-এ ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করতে আগ্রহী।

এই স্কলারশিপে আবেদনের জন্য আরও যেসব যোগ্যতা থাকা প্রয়োজন সেগুলোর মধ্যে রয়েছে- স্নাতক ডিগ্রি, ইংরেজি ভাষার দক্ষতা, উচ্চশিক্ষায় আগ্রহ, বাংলাদেশের নাগরিকত্ব এবং সেপ্টেম্বর/অক্টোবর ২০২৩ – ২০২৪ -এর মধ্যে পুরো একাডেমিক সময়কাল সম্পূর্ণ করার আগ্রহ।

সুযোগ সুবিধাসমূহ
প্রার্থীরা আর্থিক সহায়তা যেমন- টিউশন ফি, উপবৃত্তি, ভ্রমণ ব্যয়, ভিসা, স্বাস্থ্য কাভারেজ ফি লাভ করবেন; ইংরেজি ভাষার ক্ষেত্রে সাহায্যসহ বিভিন্ন রকম সুবিধা পাবেন; মায়েদের জন্য থাকবে বিশেষ যত্ন; প্রার্থীরা যুক্তরাজ্যের যেগুলো স্টেম ক্ষেত্রে বিশ্বে শীর্ষস্থানীয় সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

এই স্কলারশিপ প্রোগ্রামের লক্ষ্য নারী শিক্ষার্থীদের স্টেম ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো)-র তথ্য অনুসারে, বিশ্বব্যাপী ৩০ শতাংশেরও কম নারী গবেষক রয়েছে। মাত্র ৩০ শতাংশ নারী শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য স্টেম-সংক্রান্ত বিষয়াদি নির্বাচন করে। বিশেষ করে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (৩%), প্রাকৃতিক বিজ্ঞান, গণিত ও পরিসংখ্যান (৫%) এবং প্রকৌশল, উৎপাদন ও নির্মাণে (৮%) সারাবিশ্বে নারী শিক্ষার্থীর সংখ্যা কম।   

আবেদন প্রক্রিয়া
স্কলারশিপ প্রোগ্রামে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি আবেদন করা যাবে।

আবেদন প্রক্রিয়া এবং নির্দেশাবলী সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.britishcouncil.org/study-work-abroad/in-uk/scholarship-women-stem

ইরানের অনুমতি নিয়ে হরমুজ পার হল তুরস্কের জাহাজ
  • ১৩ মার্চ ২০২৬
রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়…
  • ১৩ মার্চ ২০২৬
ইরানে স্কুলে হামলায় নিহত শিক্ষার্থীদের জন্য ২ লাখ ডলার অনুদ…
  • ১৩ মার্চ ২০২৬
টকশোতে জাবি অধ্যাপকের বক্তব্য, ক্ষমা চাওয়ার দাবি ছাত্রশক্তির
  • ১৩ মার্চ ২০২৬
নেত্রকোনায় বজ্রপাতে কৃষক নিহত 
  • ১৩ মার্চ ২০২৬
ইসলামিক ব্যাংকিং ডিভিশনে নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন শ…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081