স্কলারশিপ নিয়ে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

২০ ডিসেম্বর ২০২২, ১১:০২ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৮ PM
স্কলারশিপ নিয়ে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ

স্কলারশিপ নিয়ে নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ © সংগৃহীত

বিশ্বের শন্তিপূর্ণ দেশের তালিকায় নিউজিল্যান্ড প্রথম সারিতে। দেশটিকে পৃথিবীর অন্যতম দুর্নীতিমুক্ত দেশও বলা যায়। নিউজিল্যান্ডের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য আগামী শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বৃত্তির ঘোষণা দিয়েছে। ভাইস চ্যান্সেলরস ইন্টারন্যাশনাল এক্সেলেন্স স্কলারশিপ নামের এই বৃত্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ৩১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে এই বৃত্তির জন্য আবেদন করা যাবে। 

যোগ্যতা: স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকে এবং স্নাতকোত্তর পর্যায়ের জন্য স্নাতকে ভালো ফল থাকতে হবে। ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। মেধার ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।

দক্ষ: ইংরেজি ভাষা দক্ষতার সনদ থাকতে হবে। 

শর্তাবলী:  স্পনসরের মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় পড়বেন না।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষায় স্কলারশিপ পেতে যেসকল বিষয় জানা জরুরি 

সুযোগ-সুবিধা: এই বৃত্তির আর্থিক মূল্য প্রায় ১০ লাখ টাকা (১৫ হাজার নিউজিল্যান্ড ডলার)। এই বৃত্তির আওতায় ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে থাকা যেকোনো বিষয়ে পড়াশোনা করা যাবে।

প্রয়োজনীয় নথি:
• পাসপোর্টের কপি।
• একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
• এসওপি।
• ভাষা পরীক্ষার সনদ।

আবেদন যেভাবে: প্রথমে আবেদনকারীদের ওয়াইকাটো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে। এ জন্য ভর্তির আবেদন করতে হবে। এই লিংকে যে বিষয়ে পড়াশোনা করতে ইচ্ছুক, তার বিষয়ে বিস্তারিত জেনে নিতে হবে। 

ভর্তির আবেদন গ্রহণ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের অফার নিয়ে বৃত্তির জন্য আবেদন করতে হবে। ওয়াইকাটো বিশ্ববিদ্যালের ওয়েবসাইটের এই লিংকে গিয়ে Next Step-এ ক্লিক করে আবেদন করতে হবে। এই লিংকে বৃত্তির বিস্তারিত তথ্য জানা যাবে।

এনসিপির প্রবাসী সংকট ব্যবস্থাপনা সেল গঠন
  • ৩১ মার্চ ২০২৬
আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence