স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন চালমার্স ইউনিভার্সিটিতে

১৫ ডিসেম্বর ২০২২, ১২:০৩ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৪ PM

© সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে একবছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে সুইডেনের চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। ‘আইপিওইটি স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ জানুয়ারি ২০২৩।

চালমার্স ইউনিভার্সিটি অফ টেকনোলজি সুইডেনের গোথেনবার্গে অবস্থিত একটি গবেষণা বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক এবং অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা এবং শিক্ষার উপর জোর দিয়ে থাকে। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। সুইডেনে মোট ৩ টি বিশ্ববিদ্যালয় ব্যাক্তির নামে নামকরণ হয়। চালমার্স ছাড়া অন্য দুটি হল ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও লিনিয়াস ইউনিভার্সিটি।

যেসব বিষয়ে স্নাতকোত্তর রয়েছে:
অটোমেশন এবং মেকাট্রনিক্স, আর্কিটেকচার, বায়োটেকনোলজি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ম্যানেজমেন্ট প্রযুক্তি এবং শিক্ষা।

সুযোগ-সুবিধাসমূহ:
• ৭৫% টিউশন ফি মওকুফ করা হবে।
• বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।

যোগ্যতার মানদণ্ড:
• স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো  হতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

প্রয়োজনীয় নথিঃ
• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি। 
• একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট। 
• জীবনবৃত্তান্ত। 
• ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার  সনদ । 
• মোটিভেশন লেটার।
• রিকমেন্ডেশন লেটার।
• প্রকল্পের পোর্টফোলিও।
• প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়াঃ 
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন
http://www.chalmers.se/en/education/fees-finance/Pages/iPOET.aspx

পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
সংসদে ‘যুদ্ধাপরাধী’দের নামে শোকপ্রস্তাব প্রত্যাখ্যান করল উদ…
  • ১৩ মার্চ ২০২৬
এতিম জান্নাতীর চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক র…
  • ১৩ মার্চ ২০২৬
জান দেব, জুলাই দেব না— সনদ বাস্তবায়নের লড়াইয়ে ছাড় নয়: এমপি …
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081