যুক্তরাজ্যের নয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়ার সুযোগ, আবেদন অনলাইনে

০৭ ডিসেম্বর ২০২২, ০৯:০৫ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
যুক্তরাজ্যের নয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়ার সুযোগ

যুক্তরাজ্যের নয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে পড়ার সুযোগ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার অন্যতম আকর্ষণ যুক্তরাজ্য। দেশটিতে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো অবস্থিত। বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের সম্মানজনক গ্রেট স্কলারশিপের আবেদন শুরু হয়েছে। এই বৃত্তির আওতায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

যুক্তরাজ্য সরকারের গ্রেট ব্রিটেন ক্যাম্পেইন ও ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে যৌথভাবে নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের অনুদানে এই গ্রেট স্কলারশিপ দেওয়া হয়। যুক্তরাজ্য সময় আগামী মে ও জুন মাসের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের ৯টি বিশ্ববিদ্যালয়ে এই বৃত্তি দেওয়া হয়। 

এগুলো হলো- অ্যাস্টন ইউনিভার্সিটিতে ১টি, কার্ডিফ ইউনিভার্সিটিতে ১, ক্রেনফিল্ড ইউনিভার্সিটিতে ১, কিলি ইউনিভার্সিটিতে ১, রবার্ট গর্ডন ইউনিভার্সিটিতে ১, ইউনিভার্সিটি অব ম্যানচেস্টারে ২, উলস্টার ইউনিভার্সিটিতে ১, ইউনিভার্সিটি অব হালে ১ ও ইউনিভার্সিটি অব সাউদাম্পটনে বাংলাদেশিদের জন্য ১টিসহ মোট ৯টি বৃত্তি রয়েছে। প্রতিটির জন্য প্রায় ১২ লাখ ৬২ হাজার ১৩১ টাকা (১০ হাজার পাউন্ড) অনুদান দেওয়া হবে।

যোগ্যতা

* অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

* স্নাতক ডিগ্রিসম্পন্ন হতে হবে। প্রস্তাবিত বিষয়ে আগ্রহ থাকতে হবে।

* যুক্তরাজ্যের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।

* যুক্তরাজ্যভিত্তিক গ্রেট স্কলারদের নেটওয়ার্কে যোগ দিয়ে অভিজ্ঞতা শেয়ারের মানসিকতা থাকতে হবে।

* ব্রিটিশ কাউন্সিল ও তাদের হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং গ্রেট স্কলারশিপের একজন দূত হিসেবে কাজ করতে হবে।

আরও পড়ুন: সুইডেনের বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ, মাসে পাবেন ১ লাখ টাকা

গ্রেট স্কলারশিপের একজন অ্যালামনাই হিসেবে কাজ করতে হবে।

আবেদন যেভাবে: গ্রেট স্কলারশিপ–সংক্রান্ত বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। এরপর একই ওয়েবসাইটে যুক্তরাজ্যের নির্ধারিত ৯টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক, সেই বিশ্ববিদ্যালয়ের লিংকে ক্লিক করে নিয়মকানুন জেনে আবেদন করতে হবে। 

একেক বিশ্ববিদ্যালয়ে আবেদনের শেষ সময় একেক দিন। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে আবেদনের শেষ সময় জানা যাবে।

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081