সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর করুন চালমার্স ইউনিভার্সিটিতে

৩০ নভেম্বর ২০২২, ১২:০৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
চালমার্স ইউনিভার্সিটি

চালমার্স ইউনিভার্সিটি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের মাধ্যমে দুইবছর মেয়াদী স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে সুইডেনের  চালমার্স ইউনিভার্সিটি অব টেকনোলজি। ‘অ্যাডলারবার্ট স্টাডি স্কলারশিপ’ এর আওতায়  নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ মোট ১৪৩টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৬ জানুয়ারি ২০২৩।

চালমারস ইউনিভার্সিটি অফ টেকনোলজি সুইডেনের গোথেনবার্গে অবস্থিত একটি গবেষণা বিশ্ববিদ্যারয়। এ বিশ্ববিদ্যালয় প্রযুক্তি, প্রাকৃতিক বিজ্ঞান, স্থাপত্য, গণিত, সামুদ্রিক এবং অন্যান্য ব্যবস্থাপনার ক্ষেত্রে গবেষণা এবং শিক্ষার উপর জোর দিয়ে থাকে। ১৮২৯ সালে সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন পরিচালক উইলিয়াম চালমারের অনুদানে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। সুইডেনে মোট ৩টি বিশ্ববিদ্যালয় ব্যাক্তির নামে নামকরণ হয়। চালমার্স ছাড়া অন্য দুটি হল ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ও লিনিয়াস ইউনিভার্সিটি।

যেসব বিষয়ে স্নাতকোত্তর রয়েছে:

অটোমেশন এবং মেকাট্রনিক্স, আর্কিটেকচার, বায়োটেকনোলজি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট, ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ইঞ্জিনিয়ারিং, মেরিটাইম ম্যানেজমেন্ট প্রযুক্তি এবং শিক্ষা।

সুযোগ-সুবিধাসমূহ:

• সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
• বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করা যাবে।
• দুই বছরে মোট ৪ সেমিস্টারে স্নাতকোত্তর সম্পন্ন করতে পারবেন। 

আবেদনের যোগ্যতা:

• স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো  হতে হবে।
• নির্ধারিত ১৪৩ টি দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। 

প্রয়োজনীয় কাগজপত্র:

• পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের কপি/ছবি। 
• একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট। 
• জীবনবৃত্তান্ত। 
• ইংরেজী ভাষা দক্ষতা পরীক্ষার  সনদ । 
• মোটিভেশন লেটার।
• রিকমেন্ডেশন লেটার।
• প্রকল্পের পোর্টফোলিও।
• প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা (যদি থাকে)।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে

বিস্তারিত জানতে ভিজিট করুন: https://www.chalmers.se/en/education/fees-finance/Pages/Adlerbert-Study-Scholarships.aspx

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence