এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবীদের জন্য শিক্ষাবৃত্তি, ছাত্রীদের অগ্রাধিকার

৩০ নভেম্বর ২০২২, ০৮:৪৬ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © প্রতিকী ছবি

এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের ২০২২-২৩ শিক্ষাবর্ষে শিক্ষাবৃত্তি (শর্ত স্বাপেক্ষে) প্রদান করবে দি মিশন ওয়েলপার ট্রাস্ট। আগ্রহীরা সরাসরি  সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: 

১। এসএসসি/ সমমানের পরীক্ষায় ন্যূনতম ৩.০০ জিপিএ নিয়ে উত্তীর্ণ হতে হবে।

২। পারিবারিকভাবে অস্বচ্ছল হতে হবে।

৩। বাস্তব জীবনে স্ব-ধর্মের অনুসারী হতে হবে।

৪। ৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ও এ+ প্রাপ্তরা অগ্রাধীকার পাবে।

৫। শিক্ষক, কৃষক, মুক্তিযোদ্ধা ও মফস্বলের শিক্ষার্থীরা অগ্রাধীকার পাবে।

৬। এতিম/পিতৃহীন ও অসহায়গণ অগ্রাধীকার পাবে।

৭। প্রাকৃতিক দুর্যোগ অঞ্চলের শিক্ষার্থীরা অগ্রাধীকার পাবে।

৮। ছাত্রীদের অগ্রাধীকার দেয়া হবে।

প্রয়োজনীয় কাগজপত্র: জেএসসি ও এসএসসির মার্কশিট, প্রশংসাপত্র, প্রবেশপত্র, রেজি: কার্ড, ছবি ও স্বহস্তে লিখিত আবেদনপত্র, সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধি অথবা প্রতিষ্ঠান প্রধানের আর্থিক ও চারিত্রিক প্রত্যয়নপত্র।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত তারিখের মধ্যে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করতে হবে। 

ঠিকানা: দি মিশন ওয়েলফার ট্রাস্ট, বায়তুল আমান হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

আবেদনের সময়সীমা: সংবাদ প্রকাশের ৩০ দিনের মধ্যে আবেদন করতে হবে। (সাক্ষাত সময় সকাল ৮টা-বিকাল৪টা)

দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬
শিশুদের অনলাইনে ক্লাস নেয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে: ডা. শফ…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় দোকান-শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে…
  • ০৩ এপ্রিল ২০২৬
মানব পাচার চক্রে জড়িত চার রোহিঙ্গা গ্রেফতার
  • ০৩ এপ্রিল ২০২৬