স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে

১৫ নভেম্বর ২০২২, ১১:২৯ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
অকল্যান্ড বিশ্ববিদ্যালয়

অকল্যান্ড বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

উচ্চশিক্ষায় এডিবির উন্নয়নশীল দেশের যোগ্যতাসম্পন্ন নাগরিকদের স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ড। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলারশিপ প্রোগ্রামের অর্থায়নে এই স্কলারশিপ প্রদান করা হবে। এডিপির আওতাভূক্ত সব দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২১ জুলাই ২০২৩। 

দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-জাপান স্কলাশিপ প্রোগ্রাম ১৯৮৮ সালের এপ্রিলে প্রতিষ্ঠিত হয়। এই স্কলারশিপের মাধ্যমে অর্থনীতি, ম্যানেজমেন্ট, বিজ্ঞান ও প্রযুক্তি এবং অন্যান্য উন্নয়ন বিষয়ক বিষয়ে স্নাতকোত্তর কোর্স করানো হয়। 

প্রোগ্রামসমূহ:
• মাস্টার অফ পাবলিক হেলথ। 
• মাস্টার অফ সায়েন্স (এনভায়রনমেন্টাল সায়েন্স)। 
• মাস্টার অফ আর্টস (ডেভেলপমেন্ট স্টাডিজ)। 
• মাস্টার অফ  ইন্টারন্যাশনাল বিজনেস। 
• মাস্টার্স প্রোগ্রাম ইন ইঞ্জিনিয়ারিং ।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সিইই প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ, ভাতাসহ আসা যাওয়ার-খরচ ফ্রি 

সুযোগ সুবিধাসমূহঃ 
• অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ প্রদান করবে।
• রাউন্ড এয়ার টিকেট প্রদান করবে।
• অকল্যান্ডে বসবাসের মৌলিক খরচ প্রদান করবে।
• স্বাস্থ্য ও মেডিকেল ইন্সুরেন্সের খরচ প্রদান করবে।

আবেদনের যোগ্যতা
• একটি অনুমোদিত একাডেমিক প্রতিষ্ঠানে স্নাতকোত্তরে ভর্তি হতে হবে।
• স্নাতক ডিগ্রি থাকতে হবে।
• একাডেমিক ফলাফল ভালো  হতে হবে।
• দুই বছরের প্রফেশনাল অভিজ্ঞতা থাকতে হবে।( বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির পরে অর্জিত)।  
• ইংরেজিতে দক্ষ হতে হবে।
• বয়স হতে হবে ৩৫ বছরের নিচে। তবে কিছু কিছু ব্যতিক্রমী ক্ষেত্রে বয়স হতে পারে সর্বোচ্চ ৪৫ বছর।
• স্বাস্থ্য ভালো হতে হবে।
• পড়াশোনা শেষে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য রাজি হতে হবে।

আবেদন প্রক্রিয়া: 
অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন 
https://www.auckland.ac.nz/en/study/international-students/scholarships-loans-and-funding/development-scholarships/asian-development-bank-japan-scholarship-program.html?fbclid=IwAR2b53LGC1atxDR6FsRJUQXOxq4hxAnyUiNqiIWyMuNV-BLYAD78dZBcaBs

৫ আগস্টের পর থেকে পলাতক, মৃত্যুর পর গোপনে গার্ড অব অনার দিল…
  • ২৪ অক্টোবর ২০২৬
টেসলার উড়ন্ত রোডস্টার প্রকল্পে কাজ করেছেন বুয়েট শিক্ষার্থী …
  • ২৪ অক্টোবর ২০২৬
ছোটবেলার বন্ধুত্ব, মৃত্যুও হলো একসঙ্গে
  • ২৪ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রুপে, আবেদন…
  • ২৪ অক্টোবর ২০২৬
ধর্ষণের অভিযোগে বাড়ি গুঁড়িয়ে দেয়ার পর এবার লুট হচ্ছে মাটি, …
  • ২৪ অক্টোবর ২০২৬
ভারতে কী তবে দক্ষিণের বসন্ত চূড়ান্ত রূপ পেতে যাচ্ছে
  • ২৪ অক্টোবর ২০২৬