স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করুন ইউনিভার্সিটি অফ টুয়েন্টিতে

০৭ নভেম্বর ২০২২, ০৫:০৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৩ PM
ইউনিভার্সিটি অফ টুয়েন্টি

ইউনিভার্সিটি অফ টুয়েন্টি © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ টুয়েন্টি। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং নন- ইউরোপীয় ইউনিয়ন ( নন-ইউ)  উভয় দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন । আবেদনের শেষ সময় ১ম রাউন্ড আগামী ১ ফেব্রুয়ারি ২০২৩ এবং ২য় রাউন্ড  ১ মে ২০২৩।

ইউনিভার্সিটি অফ টুয়েন্টি ১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৮৪ সালে ডাচ একাডেমিক শিক্ষা আইনের পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অফ টোয়েন্টি (টুয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়।এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে পড়ুন হল্যান্ডে

সুযোগ-সুবিধাসমূহঃ
স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের এক বছরের জন্য সর্বনিম্ন € ৩,০০০ ইউরো  থেকে সর্বোচ্চ  € ২২,০০০ ইউরো প্রদান করবে।  

যোগ্যতাসমূহঃ 
• আবেদনকারীকে ২০২৩/২০২৪ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অফ টুয়েন্টির মাস্টার প্রোগ্রামগুলির একটিতে ভর্তি হতে হবে। 
• স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে।
• ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। IELTS ৬.৫ বা ৯০ এর TOEFL iBT থাকতে হবে। 

আবেদন প্রক্রিয়াঃ 
আবেদনকারীকে  প্রথমে ইউনিভার্সিটি অফ টুয়েন্টিতে একটি স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে। পরবর্তীতে (শর্তসাপেক্ষ) ভর্তির অফার লেটার পেয়ে গেলে, আবেদনকারী তার স্টুডেন্ট আইডি  নম্বর সহ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.utwente.nl/en/education/scholarship-finder/university-of-twente-scholarship/

রোজা না রাখার যে ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে হাদিসে
  • ১৪ মার্চ ২০২৬
ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081