অনার্স ভর্তিতে অর্থ সহায়তার আবেদন শেষ হচ্ছে কাল

০৫ অক্টোবর ২০২২, ০৭:৪০ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © ফাইল ছবি

স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থীদের ২০২২-২৩ অর্থবছরে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে অর্থ সহায়তা দিচ্ছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। আগামীকাল বৃহস্পতিবার সহায়তা প্রাপ্তির আবেদন শেষ হচ্ছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিটি বুধবার (৫ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহাগ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায় অধ্যয়নরত স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা প্রদানের অনলাইন আবেদনের সময় আগামী ৬ অক্টোবর শেষ হবে।

ভর্তি সহায়তা প্রাপ্তির জন্য শিক্ষার্থীদের  http://www.eservice.pmeat.gov.bd/admission-লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশিকা অনুসরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে আগামী ০৬ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে।

নিজের আসনেই হারতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!
  • ০৪ মে ২০২৬
ছাত্রদলের কমিটিতে পদ না পেয়ে ফেসবুক লাইভে অঝোরে কান্না, ভিড…
  • ০৪ মে ২০২৬
আসামে ফের ‘গেরুয়া ঝড়’: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফি…
  • ০৪ মে ২০২৬
বেসরকারি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে সুখবর
  • ০৪ মে ২০২৬
কেরালা বিধানসভা নির্বাচনে ধরাশায়ী বিজেপি, নিরঙ্কুশ জয়ের পথে…
  • ০৪ মে ২০২৬
পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতাও যাচ্ছে বিজেপির দখলে, এনডিটিভির খবর
  • ০৪ মে ২০২৬