পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ

০১ অক্টোবর ২০২২, ০৩:৫৪ PM
পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয়

পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডিতে অধ্যয়নের সুযোগ দিচ্ছে পাকিস্তানের কমস্যাটস বিশ্ববিদ্যালয় (CUI)।বাংলাদেশসহ ওআইসিভুক্ত ৫৭টি সদস্য দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ অক্টোবর ২০২২।  

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে তাদের স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করতে পারবে। শিক্ষার্থীদের কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, সফটওয়্যার প্রকৌশল, ইনফরমেশন সিকিউরিটি, হেলথ ইনফরমেটিকস, রসায়ন, ফার্মাসিসহ ৩২টি বিষয়ে পড়াশোনার সুযোগ দেওয়া হবে। স্নাতকোত্তরের মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর।  

কমস্যাটস বিশ্ববিদ্যালয় (CUI) ইসলামাবাদ পাকিস্তানের একটি ফেডারেল চার্টার্ড পাবলিক সেক্টর বিশ্ববিদ্যালয়। ১৯৯৮ সালে ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি হিসেবে প্রতিষ্ঠিত হয়। 

সুযোগ-সুবিধাসমূহ: 
> সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। 
> রেজিস্ট্রেশন ফি।
> ল্যাব ফি।
> আবাসন ও পরিবহন সুবিধা।
> স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।  

আবেদনের যোগ্যতা: 
> স্নাতকোত্তরে কমপক্ষে ১৬ বছরের ও পিএইচডির জন্য কমপক্ষে ১৮ বছরের একাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
> স্নাতকোত্তরের জন্য স্নাতকে ন্যূনতম ২.৫ পেতে হবে। আর পিএইচডির জন্য স্নাতকোত্তরে ন্যূনতম ৩.০ পেতে হবে।
> আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে। অথবা টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৭০ স্কোর তুলতে হবে। 

প্রয়োজনীয় নথিপত্র: 
> স্টেটমেন্ট অব পারপাস।
> একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
> পাসপোর্ট সাইজ ছবি।
> পাসপোর্টের কপি।
> ইংরেজি ভাষা দক্ষতার সনদ। 

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং বিস্তারিত জানতে  ক্লিক করুন http://international.admissions.comsats.edu.pk/

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানটিতে ছিল না ইজেকশন সিট
  • ১৪ মার্চ ২০২৬
বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৪ মার্চ ২০২৬
ট্রেনে ঈদ যাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৪ মার্চের ফিরতি টিকিট
  • ১৪ মার্চ ২০২৬
বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা
  • ১৪ মার্চ ২০২৬
আজ সকাল থেকে দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৪ মার্চ ২০২৬
গাইবান্ধায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, একজন গ্রেপ্তার
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081