সমন্বিত ৯ ব্যাংকের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

০৫ সেপ্টেম্বর ২০২২, ১০:১৮ PM
লোগো

লোগো © ফাইল ছবি

সমন্বিত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২০১৮ সাল ভিত্তিক অফিসার (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ২৪৭ জন। সোমবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির জানানো হয়েছে,  সমন্বিত ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অফিসার (জেনারেল) পদে লিখিত পরীক্ষায় ৬ হাজার ২৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের ভাইভা আগামী ১১ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

এর আগে ৯টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সালভিত্তিক অফিসার (জেনারেল)-এর ২ হাজার ৪৬টি পদে জনবল নিয়োগের জন্য গত ১৮ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রার্থীরা এখানে ক্লিক করে ফলাফল দেখতে পারবেন।

আরও পড়ুন: ফেসবুকে প্রশ্নফাঁসের প্রলোভনে টাকা হাতিয়ে নিতেন তিনি

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো হলো- সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ ও কর্মসংস্থান ব্যাংক।

উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে শুরু হবে। পরীক্ষা চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন দুই শিফটে মৌখিক পরীক্ষা নেওয়া হবে। এক শিফটে প্রার্থীর সংখ্যা ৭৫ জন করে। মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঈদযাত্রা নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত আবদুল্লাহ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ইলিশা ঘাটে চরম পরিবহন সংকট, ভাড়া গুণতে হচ্ছে ৫-৬ গুণ
  • ১৯ মার্চ ২০২৬
ভোলায় সিএনজি-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাড়তি ভাড়ায় ভোগান্তি যাত্রীদের
  • ১৯ মার্চ ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভাবির দায়ের কোপে দেবর নিহত
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের আনন্দ এবং আমাদের আর্থসামাজিক বাস্তবতা
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence