ফল পুনর্নিরীক্ষা ও বৃত্ত ভরাট সমস্যা নিয়ে আবেদন করল যতজন

০৪ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৫ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বৃত্ত ভরাট সংক্রান্ত ভুল ও ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ রবিবার। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। গত ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময় বাড়ানো হবে না। আজ রোবাবর আবেদনগ্রহণ শেষ হবে। আগামীকাল সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে ওএমআর শিট দেখার কাজ শেষ হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর চেক করা হবে।

ওই সূত্র আরও জানায়, ওএমআর শিট দেখা শেষে আগামী ৭ সেপ্টেম্বর বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা। এরপর বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল দুপুর পর্যন্ত ৬৫০ জন শিক্ষার্থী আবেদন করেছিল। আজ সকাল ১০টা পর্যন্ত ৮০০ জন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষা ও বৃত্ত ভরাটে ভুলের জন্য আবেদন করেছেন। আজ রাতে আবেদনের সময় শেষ হবে।

আরও পড়ুন: ঢাকায় পড়তে এসে ধর্ষণের শিকার, কোলকাতায় পালিয়ে গেলেন মেডিকেল ছাত্রী

ফল পুনর্নিরীক্ষা ও বৃত্ত ভরাট সংক্রান্ত ভুলের ফল কবে প্রকাশ করা হবে? এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, আগামী ৭ সেপ্টেম্বর আমাদের একটি সভা রয়েছে। এই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

জানা গেছে, রোল এরর এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং গুচ্ছের ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়।

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close