গুচ্ছের ফল পুনর্নিরীক্ষার আবেদন শেষ কাল

০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:৫৮ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণ শেষ হচ্ছে আগামীকাল রবিবার। এদিন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। গত ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফল পুনর্নিরীক্ষার আবেদনের সময় বাড়ানো হবে না। আগামীকাল আবেদনগ্রহণ শেষ হলে সোমবার (৫ সেপ্টেম্বর) থেকে ওএমআর শিট দেখার কাজ শেষ হবে। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর চেক করা হবে।

ওই সূত্র আরও জানায়, ওএমআর শিট দেখা শেষে আগামী ৭ সেপ্টেম্বর বৈঠকে বসবে গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সদস্যরা। এরপর বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন: ভিসিদের সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর বৈঠক

জানতে চাইলে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত টেকনিক্যাল কমিটির আহ্বায়ক এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার বলেন, ফল পুনর্নিরীক্ষার আবেদন গ্রহণের সময় বাড়ানো হবে না। আগামীকাল আবেদনের সময় শেষ হবে।

জানা গেছে, রোল এরর এবং সেট/সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জনের, ‘বি’ ইউনিটে ৪৮ জনের এবং গুচ্ছের ‘সি’ ইউনিটে ৩৬ জনের খাতা বাতিল করা হয়।

এর আগে, ৩০ জুলাই দেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের, ১৩ আগস্ট মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের এবং ২০ আগস্ট বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গুচ্ছের এবারের ভর্তি পরীক্ষায় ‘ক’ ইউনিটে ৮৫ হাজার ৫৮২ জন, ‘বি’ ইউনিটে ৪৮ হাজার ১০৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৩ হাজার ২২৮ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পাস করেছেন।

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence