৩০ আগস্টের মধ্যে সাত কলেজের বাণিজ্য অনুষদের ফল

২৮ আগস্ট ২০২২, ০৬:১২ PM
সাত কলেজ লোগো

সাত কলেজ লোগো © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ৩০ আগস্টের মধ্যে প্রকাশিত হবে। ফল প্রকাশের প্রায় সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। এখন রি-চেকের কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ফল প্রকাশে ভর্তি কমিটি সাবধানতার সঙ্গেই কাজ করছেন। দ্রুত ফল প্রকাশের চেয়ে কমিটি নির্ভুল ফলে বেশি গুরুত্ব দিচ্ছেন। রি-চেকের এ প্রক্রিয়া শেষ হলেই অনুষদটির ফলাফল নির্দিষ্ট দিনের মধ্যে যেকোন সময় প্রকাশিত হবে।

এর আগে, গত শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আটটি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা শুরু হয়। কেন্দ্রগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।

আরও পড়ুন: সাত কলেজের কলা ইউনিটের পরীক্ষায় প্রথম মাদ্রাসাছাত্রী আফরিনা

বাণিজ্য অনুষদের ফলের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি সূত্র জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পরপরই অনুষদটির ফল প্রস্তুতির প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী দুএকদিনের মধ্যে অনুষদটির ফলাফল প্রকাশিত হবে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে ফলাফল দেখতে পারবেন।

ভর্তি বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, এই ইউনিটে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১০০টি প্রশ্ন দেয়া ছিল। সময় নির্ধারিত ছিল ১ ঘণ্টা।

ভর্তি পরীক্ষার ১০০ নম্বরবন্টন হলো- বাংলা ২০, ইংরেজি ২০, হিসাববিজ্ঞান ২০, ব্যবসায় নীতি ও প্রয়োগ ২০ এবং মার্কেটিং/ফিন্যান্স এন্ড ব্যাংকিং থেকে যেকোনো একটির উত্তর করতে হয়েছে। এটাতেও নম্বর ছিল ২০। উচ্চমাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজিসহ অনুসৃত পাঠ্যক্রমের ভিত্তিতে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে।

যেভাবে তৈরি হচ্ছে ফল

ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর/গ্রেডের ভিত্তিতে মেধাতালিকা নির্ধারণ করা হবে। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে।

এজন্য শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত নম্বরের জিপিএর ১০ নম্বর এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪র্থ বিষয়সহ প্রাপ্ত জিপিএর ১০ নম্বরে রূপান্তর করে এই দুইয়ের যোগফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে মোট ১২০ নম্বরের উপর শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে।

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence