সাত কলেজের কলা ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম মাদ্রাসাছাত্রী আফরিনা

২৮ আগস্ট ২০২২, ০৫:৪৮ PM
সাত কলেজ

সাত কলেজ © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে প্রথম হয়েছেন মাদ্রাসাশিক্ষার্থী আফরিনা আক্তার।

প্রাপ্ত তথ্য মতে, ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের মধ্যে ১০৭ পেয়ে প্রথম হয়েছেন মাদ্রাসাশিক্ষার্থী আফরিনা আক্তার। তিনি ১০০ নম্বরের এমসিকিউতে পেয়েছেন ৮৭ নম্বর। ১০৬.৮৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের মোহাম্মদ ফাহিম ব্যাপারী। তিনি ১০০ নম্বরের এমসিকিউতে পেয়েছেন ৮৮ নম্বর। ১০৫.১৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন মাদ্রাসাশিক্ষার্থী হাবিবউল্লাহ। তিনি ১০০ নম্বরের এমসিকিউতে পেয়েছেন ৮৬ নম্বর।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ দুপুরে প্রকাশ করা হয়েছে। এতে পাশের হার শতকরা ৬৬ দশমিক ২২ শতাংশ। মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হয়। 

এক্ষেত্রে শিক্ষার্থীদের মাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ১০ নম্বরে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ ১০ নম্বরে রূপান্তর করে এ দুইয়ের যোগফল ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সঙ্গে যোগ করে মোট ১২০ নম্বরে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হয়েছে।

আরও পড়ুনঃ ১২০-এ ১১৭.৫ পেয়ে ‘ডি’ ইউনিটে প্রথম ইকবাল

ডিন অধ্যাপক ড. আবদুল বাছির বলেন, এমসিকিউ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী আফরিনা আক্তার পেরেছেন ৮৭ নম্বর, দ্বিতীয় স্থান অধিকারী মোহাম্মদ ফাহিম ব্যাপারী পেয়েছেন ৮৮ এবং তৃতীয় স্থান অধিকারী মো. হাবিবউল্লাহ পেয়েছেন ৮৬ নম্বর।

শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহের জন্য নির্ধারিত ওয়েবসাইটে লগইন করে ভর্তি পরীক্ষার ফল দেখতে পারবেন বলেও জানান তিনি।

এবার সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান শাখার বিভাগগুলোতে মোট আসন সংখ্যা রয়েছে ৯ হাজার ৭০৩টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছিল ৩৮ হাজার ৬২৭টি।

জুলাইয়ের মধ্যে প্রাথমিকের শিক্ষার্থীরা পাবে ফ্রি স্কুল ড্রে…
  • ১৪ জুন ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৩…
  • ১৪ জুন ২০২৬
এমফিল-পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা বাড়াল জাতীয় ব…
  • ১৪ জুন ২০২৬
স্থায়ী জামিন পেলেন জামায়াতের এমপি আমির হামজা 
  • ১৪ জুন ২০২৬
বাকৃবির সঙ্গে গবেষণা সহযোগিতা বাড়াতে ফ্রান্সের ইউনিভার্সিটি…
  • ১৪ জুন ২০২৬
বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ, চুক্তি করতে হবে অন্য …
  • ১৪ জুন ২০২৬
×