চবির ‘এ’ ইউনিটে পাসের হার ৪০ শতাংশ

১৯ আগস্ট ২০২২, ০৯:০৩ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ফল প্রস্তুত করে রাখা হয়েছে। শুক্রবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে ফল প্রকাশ করা হবে।

ফল প্রস্তুতের সাথে যুক্ত একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতেই ফল তৈরির কাজ শেষ হয়েছে। তবে বেশ কিছু কারণে ফল প্রকাশ করা সম্ভব হয়নি। আজ বেলা ১২টা থেকে ১টার মধ্যে এ ইউনিটের ফল প্রকাশ করা হবে।

ওই সূত্র আরও জানায়, চবির এ ইউনিটে পাস করেছে ১৩ হাজারের কিছু বেশি শিক্ষার্থী। পাসের হার ৪০ শতাংশ। সামগ্রিক ফলাফল সন্তোষজনক বলেও সূত্র দাবি করেছে।

আরও পড়ুন: বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা বললেন উপাচার্য

এর আগে গতকাল বৃহস্পতিবার ‘এ’ ইউনিটের ফল প্রকাশের বিষয়ে জানতে চাইলে চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, নির্ভূলভাবে ফল তৈরির জন্য ফল প্রকাশ করতে কিছুটা সময় লাগছে। আজই ফল প্রকাশ করার কথা। তবে কোনো কারণে আজ ফল প্রকাশ করা না গেলে আগামীকাল ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, চবির ‘এ’ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫৪ হাজার ১০৬ জন হলেও উপস্থিত ছিলেন ৩৩ হাজার ১৪৯ জন ভর্তিচ্ছু। সকালের শিফট মোট পরীক্ষার্থী ছিলেন ২৭ হাজার ৫৩ জন। তবে উপস্থিত ছিলেন ১৭ হাজার ৬৫০ জন। বিকালের শিফটে ২৭ হাজার ৫৪ জনের মধ্যে উপস্থিত ছিলেন ১৫ হাজার ৪৯৯ জন।

কোহলিকে ছুঁয়ে বাবরকে চোখ রাঙাচ্ছেন ফারহান
  • ০২ এপ্রিল ২০২৬
হাসনাতের বিরুদ্ধে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করলেন পানিসম্পদ …
  • ০২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গবেষক ড. শাকিরুল ইসলাম
  • ০২ এপ্রিল ২০২৬
৪ ফুট বেঞ্চে একজন, ৬ ফুটে দুজন শিক্ষার্থী বসবেন
  • ০২ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে চীনাবাদামের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
  • ০২ এপ্রিল ২০২৬
সেতুর মাঝখানে গর্ত, ঝুঁকিতে ২০ হাজার মানুষ
  • ০২ এপ্রিল ২০২৬