বুটেক্স ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা বললেন উপাচার্য

১৮ আগস্ট ২০২২, ০৬:৫৩ PM
অধ্যাপক মো. আবুল কাশেম

অধ্যাপক মো. আবুল কাশেম © ফাইল ছবি

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। আগামীকাল শুক্রবার অথবা শনিবার (২০ আগস্ট) ফল প্রকাশ করা হতে পারে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বুটেক্সের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম।

তিনি বলেন, ফল তৈরিতে আমরা তাড়াহুড়া করতে চাই না। সেজন্য একটু দেরি হচ্ছে। আমরা নির্ভূলভাবে ফল তৈরি করতে চাই। যারা ফল তৈরির সাথে যুক্ত রয়েছেন তাদের সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি দুই/একদিনের মধ্যেই ফল প্রকাশিত হবে।

আরও পড়ুন: চবিতে সুযোগ না পেলে যেখানে ভর্তি হবেন বেলায়েত

এর আগে গত শুক্রবার বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজধানীর পাঁচটি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় পরীক্ষা শুরু হয়ে চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। 

জানা গেছে, ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশ নেন দুই হাজার ৯৯ জন (রোল ১০০০০১-১০২১০০), মোহাম্মদপুর সরকারি মডেক স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক হাজার ৯৯৯ জন (১০২১০১-১০৪১০০), ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল কেন্দ্রে দুই হাজার ৪৯৯ জন (১০৪১০১-১০৬৬০০); ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দুই হাজার ৯৯৯ জন (১০৬৬০১-১০৯৬০০) এবং বুটেক্স কেন্দ্রে তিন হাজার ২৬২ জন (১০৯৬০১-১১২৮৬৩) অংশগ্রহণ করবেন।

প্রার্থী নির্বাচন
মেধাতালিকা প্রণয়ন করা হবে ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তবে যে সকল শিক্ষার্থী লিখিত পরিক্ষায় ৪০% এর নিচে নম্বর পাবেন তাদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। উল্লেখ্য, সর্বোচ্চ ৩ হাজার জনের মেধা তালিকা প্রকাশ করা হবে।

ইউনিট ও আসন সংখ্যা
ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ৮০, ডাইস এন্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং ৪০, এনভায়রনমেন্টাল সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (৬১০১১) ৪০, এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ৮০, টেক্সটাইল ফ্যাশন এন্ড ডিজাইন ৪০, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ৪০, টেক্সটাইল মেশিনারী ডিজাইন এন্ড মেইনটেনেন্স ৪০টি আসন। মোট আসন: ৬০০টি।

এবার উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন ভেরিয়েন্ট ‘সিকাডা’, যে ৭ উ…
  • ০২ এপ্রিল ২০২৬
কারা অধিদপ্তরে বড় নিয়োগ, পদ ৪৭২, আবেদন শুর ৯ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় খুবি ছাত্রী নিহতের প্রতিবাদে ডিসি অফিস ঘেরাও,…
  • ০২ এপ্রিল ২০২৬
শনিবার জরুরি সভায় বসছে বিসিবি, আলোচনায় যেসব বিষয়
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬
পুরনো আইনে প্রশ্ন ফাঁসে ৪ বছর, নকলে দুই—নতুন আইনে কত বছর হচ…
  • ০২ এপ্রিল ২০২৬