সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল চলতি সপ্তাহে

১৩ আগস্ট ২০২২, ০১:৩১ PM
সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল চলতি সপ্তাহে

সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল চলতি সপ্তাহে © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল চলতি সপ্তাহে প্রকাশিত হবে। এই ইউনিটের ফল চলতি সপ্তাহের সোমবার অথবা মঙ্গলবার যেকোনো দিন প্রকাশের লক্ষে কাজ করছে কমিটি। পরীক্ষা শেষ হওয়ার পর ফল প্রকাশের প্রাথমিক প্রস্তুতিও ইতিমধ্যে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এর আগে, গতকাল শুক্রবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ১৪টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান ইউনিটে ৬ হাজার ৫০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩৯ হাজার ৫১৭টি। পরীক্ষায় আবেদনকারী ৮৫ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

বিজ্ঞান ইউনিটের ফলের বিষয়ে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অধ্যাপক আবদুস সামাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সময় অপচয় না করে দ্রুত নতুন শিক্ষাবর্ষের শ্রেণী পাঠদান শুরুর লক্ষ্যে আমরা কাজ করছি। সাত কলেজের বিজ্ঞান ইউনিটের পরীক্ষা শেষ হওয়ার পর থেকে ফল প্রস্তুতির কাজ শুরু হয়েছে।

আরও পড়ুন: প্রশ্নের মান ও ব্যবস্থাপনায় পরীক্ষার্থীরা সন্তুষ্ট: ঢাবি উপাচার্য

বিজ্ঞান ইউনিটের পরীক্ষা চলাকালীন পরীক্ষা হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান। তিনি বলেছেন, সাত কলেজের ভর্তি পরীক্ষা সুন্দর সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হচ্ছে। শিক্ষার্থীরা  প্রশ্নপত্রের মান এবং পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ১৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি। পরীক্ষা শেষে অধ্যাপক সামাদ বলেন, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রায় শতকরা ৮৫ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সর্বোপরি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর আমরা পাইনি।

কলেজ অনুযায়ী আসন

ঢাকা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগগুলোতে মোট আসন সংখ্যা ১০৯০টি। কবি নজরুল সরকারি কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৬৩০টি। সরকারি বাঙলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭১৫টি।

সরকারি তিতুমীর কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১৫১০টি। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৭৪০টি। ইডেন মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ১২২৫টি। এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে বিজ্ঞান ইউনিটের বিভাগুলোতে মোট আসন সংখ্যা ৫৯০টি।

আরব দেশগুলোর কাছে ইরান যুদ্ধের খরচ চাইবেন ট্রাম্প 
  • ৩১ মার্চ ২০২৬
এইচএসসির ফরম ফিলাপ করতে না দেওয়ায় ২৪ শিক্ষার্থীর আত্মহত্যা…
  • ৩১ মার্চ ২০২৬
উচ্চশিক্ষা ও গবেষণা উন্নয়নে এমআইইউ-সিপিএএ’র যৌথ সেমিনার অনু…
  • ৩১ মার্চ ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটি তিন দিন ও অনলাইন ক্লাসসহ ৮ প…
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি অফিস ভাঙচুরের অভিযোগ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ৩১ মার্চ ২০২৬
ঝিনাইদহে বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence