মেডিকেলে পড়তে চান গুচ্ছে প্রথম হওয়া সুমাইয়া

০৬ আগস্ট ২০২২, ০৪:৫৬ PM
সুমাইয়া বিনতে মাসুদ

সুমাইয়া বিনতে মাসুদ © সংগৃহীত

গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন। তবে চিকিৎসক হওয়ার স্বপ্ন তার। সেজন্য আবারও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবেন তিনি।

বলা হচ্ছে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৭ দশমিক ৫০ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হওয়া সুমাইয়া বিনতে মাসুদের কথা।

জানা গেছে, খুলনার এম এম সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছিলেন। খুলনা বিশ্ববিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি।

গুচ্ছের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুমাইয়ার প্রথম পছন্দ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। পছন্দের বিষয় ফার্মেসি। তবে চিকিৎসক হওয়ার প্রবল ইচ্ছা তার। সেজন্য আবারও ভর্তি পরীক্ষায় অংশ নেবেন তিনি।

প্রথম হওয়ার অনুভূতি প্রকাশ করে সুমাইয়া বিনতে মাসুদ গণমাধ্যমকে বলেন, ‘আমার ভালো লাগছে যে আমি প্রথম হয়েছি। খুবই খুশি লাগছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার বাবা-মাও খুশি হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমার স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন পূরণে আমি দ্বিতীয়বার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব।’

বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
রাজধানীতে দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬
আর্থিক সংকটের মধ্যেই বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা বিক্রি করলেন …
  • ০১ আগস্ট ২০২৬
শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ ভাতার আবেদন শুরু আজ, জেনে নিন নি…
  • ০১ আগস্ট ২০২৬
গণিত ক্লাসে বসেই স্বপ্নপূরণ, বিশ্বাসই হচ্ছিল না রামোসের
  • ০১ আগস্ট ২০২৬
অনার্স দ্বিতীয় বর্ষে বাধ্যতামূলক ‘ফাংশনাল ইংলিশ’ বিষয়ে নত…
  • ০১ আগস্ট ২০২৬