মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৩ জুন ২০২২, ০৫:৪৭ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

এর আগে গত ২৭ ও ২৮ মে দুই শিফটে মোট চারটি ফ্যাকাল্টির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফ্যাকাল্টিগুলো হলো- ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স, ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন, ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স এবং ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি।

ভর্তি পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন

ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৭ মে সকাল ১০টায় ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স বিভাগের পরীক্ষার মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ শুরু হবে। ওইদিনই বিকেল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আর ২৮ মে সকাল ১০টা ফ্যাকাল্টি অব আর্থ এন্ড ওশান সায়েন্স ও বিকাল সাড়ে ৩টায় ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রতিটি ফ্যকাল্টির আবেদন ফরমের মূল্য ৭০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

প্রতিটি অনুষদে ৯০ মিনিটের মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার ধরণ হবে নৈর্ব্যত্তিক ও সংক্ষিপ্ত রচনামূলক।  ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও খুলনায় মোট ৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শায়েস্তাগঞ্জে ৩৬ পিস ইয়াবাসহ ব্যারিস্টার আটক
  • ১৮ জুন ২০২৬
বিশ্বকাপে প্রথম গোলে পর্তুগালের বিপক্ষে সমতায় ডিআর কঙ্গো
  • ১৭ জুন ২০২৬
উচ্চশিক্ষায় দক্ষতা, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দিচ্ছে সরকার
  • ১৭ জুন ২০২৬
জবি শিবিরের সাবেক‌ সম্পাদক আরিফুল ইসলাম পেলেন ডিনস অ্যাওয়া…
  • ১৭ জুন ২০২৬
মেসির রেকর্ডে ভাগ বসালেন ক্রিস্টিয়ানো রোনালদো
  • ১৭ জুন ২০২৬
সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু
  • ১৭ জুন ২০২৬