রাবির ২য় সিলেকশন ফল প্রকাশিত

২২ জুন ২০২২, ০১:০০ PM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক আবেদনের ২য় পর্যায়ের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রোল দিয়ে লগইন করার মাধ্যমে এ ফল দেখা যাবে।

বুধবার (২১ জুন) দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের এপ্লিকেশন পেজ এ ফল দেখতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। প্রাথমিক আবেদনের এ ফল দেখতে শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের রোল, বোর্ড ও পাশের বছর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই ফল জানা যাবে।  

এদিকে বুধবার বেলা সাড়ে ১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য দেখা যায়।

রাবি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিকের রোল প্রদান করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যদি সে চূড়ান্ত আবেদনের জন্য সিলেক্টেড হয়, তবে প্রয়োজনীয় তথ্য দিয়ে চূড়ান্ত আবেদন করতে পারবে৷ আর যদি সিলেক্ট না হয়, তবে সেটাও সাবমিট বাটনে ক্লিক করলেই জানা যাবে।

এছাড়া ভর্তি পরীক্ষায় যারা ইংরেজি প্রশ্নে উত্তর করতে চায়, তারা একই পেজের ইংরেজি প্রশ্নে পরীক্ষা দিতে আগ্রহী সাইটে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে।

ট্যাগ: রাবি
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬