ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল রবিবার

২২ এপ্রিল ২০২২, ০৪:৩৭ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আগামী রবিবার (২৪ এপ্রিল) প্রকাশ করতে চায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেভাবেই ফল প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার প্রায় ৬৬ হাজার শিক্ষার্থী ডেন্টাল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। এই সংখ্যা অন্যবারের চেয়ে অনেক বেশি। তবে ৪৮ ঘণ্টার মধ্যেই ফল প্রকাশ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ঢাকা কেন্দ্রের ভর্তিচ্ছুদের ওএমআর শিট স্ক্রিনিং শুরু হয়েছে। এছাড়া অন্যান্য কেন্দ্র থেকেও ওএমআর শিট ঢাকায় পাঠানো হচ্ছে। কালকের মধ্যে ওএমআর শিট দেখার কাজ শেষ করে রবিবার ফল প্রকাশ করা হবে। তবে কোনো কারণে যদি রবিবার ফল প্রকাশ করা সম্ভব না হয় তাহলে সোমবার ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ফেলে এগিয়ে মেডিকেল শিক্ষার্থীরা

এ প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম আহসান হাবীব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবার ডেন্টালে অনেক শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলেও আমরা দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করবো। আশা করছি রবিবার ফল প্রকাশ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত দেশের ২৬টি ভেন্যুর বিভিন্ন কেন্দ্রে ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৬৫ হাজার ৯০৭ জন পরীক্ষার্থী ৫৪৫টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। ফলে প্রতি আসনের জন্য ১২১ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছে।

স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ডেকিন ইউনিভার্সিটিতে,…
  • ১৫ আগস্ট ২০২৬
এআইইউবিতে প্রথমবারের মতো কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠিত হবে …
  • ১৫ আগস্ট ২০২৬
বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি, পদায়ন ৩ জেলায়, আবেদন এইচএসসি…
  • ১৫ আগস্ট ২০২৬
বড় দুঃসংবাদ পেল ভারত
  • ১৫ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে বড় খবর জানালেন মাউশি ডিজি
  • ১৫ আগস্ট ২০২৬
রাঙামাটিতে পলিটেকনিক ইনস্টিটিউটে দফায় দফায় সংঘর্ষ, আহত ১২
  • ১৫ আগস্ট ২০২৬