স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ডেকিন ইউনিভার্সিটিতে, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত

১৫ আগস্ট ২০২৬, ০৭:১০ PM
অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটি। “এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) ও ডেকিন ইউনিভার্সিটি পোস্ট-গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ (ডিইউপিআর)” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ আগস্ট ২০২৬।

এই দুই স্কলারশিপের মধ্য আরটিপি স্কলারশিপের অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার। আর ডিইউপিআর স্কলারশিপ দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। দেশটির ভিক্টোরিয়া শহরের বিশ্ববিদ্যালয়টি স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান।

অনুষদসমূহ

*স্বাস্থ্য অনুষদ;

*কলা ও শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সম্বন্ধীয়;

*ব্যবসায় ও আইন, আইনজীবি আইনগত;

*বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ;

*ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালস;

*ইন্টেলিজেন্ট সিস্টেম গবেষণা ও উদ্ভাবন;

*ফলিত কৃত্রিম বুদ্ধি ইনস্টিটিউট;

এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট ও ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালস। এসব বিষয়ে সারা বছর আবেদন করা যায়।

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

সুযোগ সুবিধা

*টিউশন ফি মওকুফ ও চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া);

*আন্তঃদেশীয় ও বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১৫০০ ডলারের স্থানান্তর ভাতা;

*বছরে ৩৭,৪৫০ ডলার ভাতা প্রদান করবে;

*আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যভাতা প্রদান করবে;

*বিমানভাড়া প্রদান করবে;

ডিগ্রির মেয়াদ

ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় ৩ বছর এবং টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*শিক্ষার্থীদের অবশ্যই ডেকিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার এইচডিআর কোর্সে ভর্তি হতে হবে;

*প্রার্থী কমনওয়েলথ বা সমমানের থেকে অন্য কোনো বৃত্তি বা পুরস্কার গ্রহণ করতে পারবেন না;

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ আগস্ট ২০২৬।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬