এআইইউবিতে প্রথমবারের মতো কিউএস বাংলাদেশ ফোরাম অনুষ্ঠিত হবে ১৭ আগস্ট

১৫ আগস্ট ২০২৬, ০৭:০২ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৭:০৪ PM
এআইইউবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬

এআইইউবিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ © সংগৃহীত

বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ, বৈশ্বিক মানদণ্ড এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করার লক্ষ্যে আগামী সোমবার (১৭ আগস্ট) ঢাকার শেরাটন হোটেলে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) আয়োজিত এ ফোরামে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য ও শীর্ষস্থানীয় প্রতিনিধিদের পাশাপাশি নীতিনির্ধারক, সরকারি প্রতিনিধি, কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী এবং শিল্প খাতের প্রতিনিধিরা অংশ নেবেন। 

আজ শনিবার (১৫ আগস্ট) এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ আয়োজক কোয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি)-এর সহযোগিতায় ‘বেঞ্চমার্ক বাংলাদেশ: বিল্ডিং ওয়ার্ল্ড-ক্লাস ইউনিভার্সিটিজ ধ্রু গ্লোবাল স্ট্যান্ডার্ডস’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত হবে। ফোরামে বৈশ্বিক মানদণ্ডের আলোকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সক্ষমতা ও সম্ভাবনা, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর, ভবিষ্যৎ দক্ষতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে প্রাতিষ্ঠানিক কৌশল নিয়ে আলোচনা হবে। পাশাপাশি ‘কিউএস র‍্যাঙ্কিংস মেথডোলজি’ এবং ‘কিউএস র‍্যাঙ্কিংস ২০২৮ সাইকেল’ নিয়ে পৃথক সেশন থাকবে। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফোরামে ‘ফ্রম ক্যাম্পাস টু ক্যাপাবিলিটি: ক্লোজিং বাংলাদেশের ফিউচার স্কিলস গ্যাপ ইন দ্য এআই এরা’ এবং ‘অ্যাক্সিলারেটিং ডিজিটাল ট্রান্সফরমেশন ইন হায়ার এডুকেশন’ শীর্ষক দুটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মদক্ষতা, শিল্পের চাহিদার সঙ্গে শিক্ষার সমন্বয়, উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার এবং ডিজিটাল রূপান্তরের প্রয়োজনীয়তা নিয়ে মতবিনিময় হবে। কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬-এ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদসহ দেশ-বিদেশের বিশিষ্ট অতিথিরা উপস্থিত থাকবেন। 

কিউএস বাংলাদেশ ফোরামে উচ্চশিক্ষায় আন্তর্জাতিকীকরণ, গবেষণার বৈশ্বিক দৃশ্যমানতা, শিক্ষার্থীদের ফলাফল ও সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৮ সামনে রেখে বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি অভিন্ন ও বাস্তবসম্মত প্রস্তুতি ও উন্নয়ন রোডম্যাপ তৈরির বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে। বাংলাদেশের উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে জাতীয় পর্যায়ে সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, সরকার, আন্তর্জাতিক অংশীদার ও শিল্প খাতের মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরিতেও এ আয়োজন ভূমিকা রাখবে।

বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬