৫ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল

১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩৭ PM
প্রতীকী

প্রতীকী © ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাচুর্য়ালি এ ফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল থেকে জানা যায়, দেশের মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

এদিন ​আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল থেকে জানা যায়, চট্টগ্রাম ও দিনাজপুরে ২টি করে এবং ময়মনসিংহের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ১০০ ভাগ এইচএসসি পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না জিপিএ-৫ পাওয়া দেড় লাখ শিক্ষার্থীর

শিক্ষামন্ত্রী জানান, এ বছর মোট ১৪ লাখ ৩ হাজার ২৪৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করলেও পরীক্ষায় অংশ নেয় ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। তাদের মধ্যে পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৭১৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন।

সারা দেশের মোট ৯ হাজার ১১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় অংশ নেয় শিক্ষার্থীরা। এর মধ্যে ১০০ ভাগ পাস করেছে ১ হাজার ৯৩৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

করোনার কারণে নির্ধারিত সময়ে এ বছর এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আট মাস পর ২ ডিসেম্বর তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর ২ হাজার ৬২১টি কেন্দ্রে ৯ হাজার ১৮৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন পরীক্ষার্থী ছিলেন।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন। এদের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৮৩০ জন বিজ্ঞান, ৬ লাখ ৫৬ হাজার ১৩২ জন মানবিক এবং ২ লাখ ২৭ হাজার ৫৫ জন বাণিজ্য বিভাগের। এছাড়া এক লাখ ১৩ হাজার ১৪৪ জন মাদ্রাসা ও এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন কারিগরি শিক্ষা বোর্ডের

নকলে বাধা দেওয়ায় পুলিশ ও কেন্দ্র পরিদর্শকের ওপর হামলা, গ্রে…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীনিবাস থেকে হাবিপ্রবি ছাত্রীর মরদেহ উদ্ধার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রত্যন্ত হাওরাঞ্চল থেকে জজ হলেন ঢাবি শিক্ষার্থী শুভ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১৮শ বিজেএসে ইবি থেকে জজ হলেন ১৯ শিক্ষার্থী 
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ভিসির প্রথম কর্মচারী নিয়োগে ১২ জনের ৮ জনই নিজ গ্রামের, বাকি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, করুন আ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬