এইচএসসির ফল ঘরে বসে জানবেন যেভাবে

১২ ফেব্রুয়ারি ২০২২, ০৬:২৪ PM

© প্রতীকী ছবি

আগামীকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) ২০২১ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, সকালে ফলাফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ফলাফলের বিস্তারিত জানানো হবে। 

শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, আগামীকাল সকাল সাড়ে ১১টায় শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে পরীক্ষার ফলাফল সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন। রাজধানীর সেগুন বাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এটি অনুষ্ঠিত হবে।

এদিকে, শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্সের পরপরই শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। শিক্ষার্থীরা এই (http://www.educationboardresults.gov.bd) ওয়েবসাইট ভিজিট করে ফলাফল জানতে পারবে। তাছাড়া পরীক্ষার্থীরা এসএমএস এর মাধ্যমে প্রি-রেজিষ্টেশন করে ফলাফল জানতে পারবে।

প্রি-রেজিষ্টেশন করার নিয়ম (ফল প্রকাশের পূর্বে)
যে কোনো অপারেটরের মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC<>Board name (First 3 Letter)>Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন বরিশাল শিক্ষাবোর্ডের জন্য HSC<>Bar<>Roll<>2021 Send to 16222. ফলাফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিষ্টেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।

কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
মোহাম্মদপুরে অস্ত্রের ভয় দেখিয়ে শিক্ষার্থীর আইফোনসহ টাকা ছি…
  • ১৩ নভেম্বর ২০২৬
‘থর’ খ্যাত অভিনেতা হেমসওয়ার্থের বাড়িতে ডাকাতি
  • ১৩ নভেম্বর ২০২৬
প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে: আইআরজিসি
  • ১৩ নভেম্বর ২০২৬
পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ, আবেদনের সময় বৃদ্ধি
  • ১৩ নভেম্বর ২০২৬
গরু চুরির অভিযোগে আটক ৩, চোর চক্রের প্রধানের বাড়িতে আগুন
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950