এসএসসির ফল

বিদেশ কেন্দ্রে পাসের হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ

৩০ ডিসেম্বর ২০২১, ০২:৩৪ PM
এসএসসির ফল

এসএসসির ফল © সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ উদ্বোধন করেছেন।

এবছর মোট পরীক্ষার্থী ছিলো ২২ লাখ ৪ হাজার ৩৯৫ জন। এদের মধ্যে ছাত্র ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। ছাত্রী ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। এদের মধ্যে ছাত্র ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। ছাত্রী ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। পাসের হার ছাত্র ৯২ দশমিক ৬৯ শতাংশ। ছাত্রী ৯৪ দশমিক ৫০ শতাংশ। এর মধ্যে নয়টি সাধারণ বোর্ডে ৯৪ দশমিক ০৮ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি বোর্ডে ৮৮ দশমিক ৪৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

আরও পড়ুন- এসএসসিতে পাসের রেকর্ড

এদিকে বিদেশের কেন্দ্রগেুলোতে পাস করেছে ৩৯৮ জন। পরীক্ষা দিয়েছিলো ৪১৬ জন। পাসের হার ৯৫ দশমিক ৬৭ শতাংশ। ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পাস করেছে।

এবছর মোট জিপিএ ফাইভ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছেলেরা পেয়েছে ৭৯ হাজার ৭৬২ জন। মেয়েরা পেয়েছে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন।

ঢাকা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ৪৯ হাজার ৫৩০ জন, চট্টগ্রাম বোর্ডে ১২ হাজার ৭৯১ জন, কুমিল্লা বোর্ডে ১৪ হাজার ৬২৬ জন, রাজশাহী বোর্ডে ২৭ হাজার ৭০৯ জন, বরিশাল বোর্ডে ১০ হাজার ২১৯ জন, সিলেট বোর্ডে ৪ হাজার ৮৩৪ জন, যশোর বোর্ডে ১৬ হাজার ৪৬১ জন, দিনাজপুর বোর্ডে ১৫ হাজার ৫৭৮ জন, ময়মনসিংহ বোর্ডে ১০ হাজার ৫১ জন ও মাদ্রাসা বোর্ডে ১৪ হাজার ৩১৩ জন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬