প্রকৌশল গুচ্ছে দ্বিতীয় মঈন উদ্দিন

১৯ নভেম্বর ২০২১, ০৯:৫১ AM
মঈন উদ্দিন

মঈন উদ্দিন © সংগৃহীত

দেশের তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা দ্বিতীয় হয়েছেন মঈন উদ্দিন। তিনি দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থী।

গতকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

এ বছর ইঞ্জিনিয়ারিং গুচ্ছ ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এ তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তিনটি বিশ্ববিদ্যালয় মিলিয়ে মোট আসন রয়েছে ৩ হাজার ২০১টি।

এবার ভর্তি পরীক্ষার জন্য ‘ক’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) এবং ‘খ’ গ্রুপ (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ) মিলিয়ে মোট ভর্তি পরীক্ষার যোগ্য বিবেচিত হয়েছিলেন ২৫ হাজার ৬৪৭জন।

চুয়েট কেন্দ্রের ভর্তি পরীক্ষায় ‘ক’ গ্রুপে মোট ৭ হাজার ৪৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ১৯৫ জন উপস্থিত ছিলেন। এছাড়া কুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৬ হাজার ৯৬৩ জন এবং ‘খ’ গ্রুপে ৯৮৪ জন মোট ৭ হাজার ৯৪৭ জন পরীক্ষার্থী এবং রুয়েট কেন্দ্রে ‘ক’ গ্রুপে ৮ হাজার ১৯২ জন এবং ‘খ’ গ্রুপে ১ হাজার ৮ জন মোট ৯ হাজার ২০০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছিলেন।

এর আগে, গত শনিবার (১৩ নভেম্বর) এমসিকিউ পদ্ধতিতে দুই গ্রুপের তিনটি কেন্দ্রে এ গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং ‘খ’ বিভাগের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ১০ …
  • ২৬ জুলাই ২০২৬
হঠাৎ তালা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির স্বাস্থ্যমন্ত্রী, অনুপ…
  • ২৬ জুলাই ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে যা বলছে পিএসসি
  • ২৬ জুলাই ২০২৬
আড়াইশ থেকে ‘জরুরি ভিত্তিতে’ ৬০০ শয্যায় উন্নীত হলো ঠাকুরগাঁও…
  • ২৬ জুলাই ২০২৬
শাওন, সোমা, আনিস আলমগীর, ফেরদৌসসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জা…
  • ২৬ জুলাই ২০২৬
জুলাই গণঅভ্যুত্থানের পরও আমরা ট্যাগিং ফ্রেমিং থেকে বেরিয়ে …
  • ২৬ জুলাই ২০২৬