জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশ

০১ সেপ্টেম্বর ২০২১, ০৪:২৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির ফল প্রকাশ © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সারাদেশের কলেজগুলোতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তির ফল প্রকাশ হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ফল প্রকাশ করা হয়।

অন্যান্য বারের ন্যায় এবারও ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের পাশাপাশি উর্ত্তীণদের মুঠোফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে জানানো হচ্ছে।

জানা গেছে, এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ইতোমধ্যে ফল প্রস্তুতের কাজ শেষ হয়েছে। গত ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। প্রথমে আবেদনের সময় ১৪ আগস্ট বলা হলেও পরে সেটি বৃদ্ধি করে ১৮ আগস্ট করা হয়। ১৯ আগস্ট পর্যন্ত ভর্তিচ্ছুরা আবেদন ফি জমা দিতে পেরেছেন। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর কথা রয়েছে।

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে

মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে বিকেল চারটার পর nu<space>athn<space>roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬
রাতের মধ্যেই ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের 
  • ১৪ এপ্রিল ২০২৬