অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল

২১ এপ্রিল ২০২০, ০৬:৩০ PM

© ফাইল ফটো

করোনা ভাইরাসের কারণে ঘোষিত ছুটি শেষে অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন মঙ্গলবার (২১ এপ্রিল) শিক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে একথা জানিয়েছেন।

ভিডিও কনফারেন্সে সচিব বলেন, “আমাদের প্রস্তুতি হল অফিস খোলার দুই সপ্তাহের মধ্যে এসএসসির ফল ঘোষণা করা হবে। বোর্ডগুলো প্রস্তুতি নিচ্ছে, যেটুকু কাজ বাকি আছে তা অফিস খোলার পরপরই বোর্ডগুলো শেষ করবে।”

উল্লেখ্য, গত ৩ থেকে ২৭ ফেব্রুয়ারি এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেয়।প্রতিবছর সাধারণত পরীক্ষা শেষ হওয়ায় ৬০ দিনের মধ্যে ফল ঘোষণা করা হয়। কিন্তু এবার করোনাভাইরাস মহামারীর কারণে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই ফল প্রকাশেও এবার বিলম্ব হচ্ছে।

ট্যাগ: এসএসসি
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল
  • ২৮ জুন ২০২৬
মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
  • ২৮ জুন ২০২৬
পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
  • ২৮ জুন ২০২৬