ফল পুনঃনিরীক্ষায় নতুন জিপিএ-৫ পেল ১১৮ শিক্ষার্থী

২৯ জানুয়ারি ২০২০, ০৬:২৭ PM

© ফাইল ফটো

জুুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে ১১৮ জন পরীক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে। আর পাস করেছে ফেল করা ১০২ জন পরীক্ষার্থী।

বুধবার (২৯ জানুয়ারি) কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড জেএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করে।

গত ৩১ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। কুমিল্লা শিক্ষা বোর্ডে জেএসসি পরীক্ষায় এবার পাসের হার ছিল ৮৮ দশমিক ৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছিল ৬ হাজার ১৩১ জন শিক্ষার্থী।

গত সবছরের ২ নভেম্বর থেকে শুরু হয়েছিল জেএসসি-জেডিসি পরীক্ষা। ১১ নভেম্বর পর্যন্ত জেএসসি পরীক্ষা এবং ১৩ নভেম্বর পর্যন্ত জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। এদের মধ্যে জেএসসিতে ২২ লাখ ৬০ হাজার ৭১৬ জন ও জেডিসিতে ৪ লাখ ৯৬৬ জন পরীক্ষার্থী ছিলেন। সারাদেশে মোট ২৯ হাজার ২৬২ পরীক্ষা কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ট্যাগ: জেএসসি
আজ ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ২৮ জুন ২০২৬
মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইতিহাস গড়ে নকআউটে ডি আর কঙ্গো, প্রতিপক্ষ ইংল্যান্ড
  • ২৮ জুন ২০২৬
ঢাবি শিক্ষার্থীর স্ত্রীকে নিয়ে খেলা দেখতে বাধা, প্রতিবাদে ক…
  • ২৮ জুন ২০২৬
কলম্বিয়ার সঙ্গে ড্র, রানার্সআপ হয়েই নকআউটে পর্তুগাল
  • ২৮ জুন ২০২৬
মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ
  • ২৮ জুন ২০২৬