এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ কাল

১৬ জুলাই ২০১৯, ০৯:৫৮ AM

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল বুধবার। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছ। প্রকাশের পর এসএমএস ও অনলাইনের মাধ্যমে ফল জানা যাবে।

এর আগে ২২ জুলাইয়ের মধ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে বলে জানানো হয়েছিল। শিক্ষা বোর্ডগুলোর পক্ষ থেকে এরমধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়ে।

প্রথা অনুযায়ী ফল প্রকাশের দিন প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। এরপর সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হয়।

যদিও এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ সফরে থাকায় তাঁর অনুপস্থিতিতে ফল প্রকাশ করা হয়। অবশ্য তিনি মুঠোফোনে ফল প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন।

গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে এই লিংকে

একযোগে ডিআইজিসহ ২১ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি
  • ২৮ জুন ২০২৬
পুলিশ ক্যাডারে দ্বিতীয় হলেন শিক্ষার হুমায়ুন কবির
  • ২৮ জুন ২০২৬
‘কালের কণ্ঠ-বাংলাদেশ প্রতিদিনে’র সংবাদ নিয়ে বিবৃতি দিল জাম…
  • ২৮ জুন ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আয়েশা আবেদ ফাউন্ডেশন, আবে…
  • ২৮ জুন ২০২৬
বিএনপি চেয়ারম্যানের সাক্ষাতের অনুমতি চেয়েছেন যুবদলের পদবঞ্চ…
  • ২৮ জুন ২০২৬
দ্বিতীয় দিনেও ক্লাস-পরীক্ষা বর্জন শেবাচিম ডেন্টাল শিক্ষার্থ…
  • ২৮ জুন ২০২৬