নেত্রকোনা জেলায় সেরা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

১৩ মে ২০২৪, ০৮:৫০ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM
নেত্রকোনা জেলায় সেরা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

নেত্রকোনা জেলায় সেরা শহীদ স্মৃতি বিদ্যাপীঠ

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় নেত্রকোনা জেলায় ১ম ও ময়মনসিংহ বোর্ডে ৭ম স্থান অধিকার করে অভাবনীয় ফলাফল অর্জন করেছে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নন্দিত কথাসাহিত্যিক প্রয়াত হুমায়ূন আহমেদ এর প্রতিষ্ঠিত নিজ গ্রাম কুতুবপুরে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ।

শিক্ষা প্রতিষ্ঠানটি থেকে এ বছর এসএসসি পরীক্ষায় ৪৯জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে ৪৮জন পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। জিপিএ-৫ শতকরা হার ৯৭.৯৬ সহ শতভাগ সফলতা অর্জন করে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ২৬ জন ছেলে ও ২২ জন মেয়ে।

রবিবার (১২ মে) ফল প্রকাশের পর শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি এসব তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নে গ্রামীণ, প্রাকৃতিক, মনোরম, পরিবেশে ও অবহেলিত এলাকায় শহীদ স্মৃতি বিদ্যাপীঠ ১৯৯৬ সালে অভিনেতা আসাদুজ্জামান নূর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৬ সাল (মাধ্যমিক) থেকে পূর্ণাঙ্গভাবে চালু হয়ে শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা পালন করে আসছে । ৩০ কাঠা জমির উপর কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত স্কুলটি অত্যাধুনিক স্থাপত্য নকশায় সুরম্য ভবন, শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ধরে রাখার জন্য নির্মিত অত্যাধুনিক শহীদ মিনার, মুক্তিযুদ্ধ ভিত্তিক অসামান্য গ্রন্থাগার; যার নাম শহীদ ফয়জুর রহমান আহমেদ পাঠাগার। এতে রয়েছে ৪ হাজারেরও বেশি বই, মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, দলিল পত্র এবং বই পড়ার সুব্যবস্থা রয়েছে। সুপরিসর খেলার মাঠ, আধুনিক শিক্ষোপকরণ ও মাল্টিমিডিয়া ক্লাস রুম।

প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এ বছর এসএসসি পরীক্ষায় মোট ৪৯ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। তাদের মধ্যে ছেলে ২৭ জন ও মেয়ে ২২ জন। এদের মধ্যে জিপিএ-৫ বিজ্ঞান শাখার ১৯ জন, মানবিক শাখার ১৫ জন ও বাণিজ্য শাখার ১৪ জন।

পরীক্ষার্থীরা সবাই উত্তীর্ণ হওয়ায় ও ৪৮ পরীক্ষার্থী জিপিএ-৫ লাভ করে অভাবনীয় গৌরব অর্জন করায় শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষকদের কৃতজ্ঞতা জানিয়ে প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, কথাসাহিত্যিখ প্রয়াত ড. হুমায়ুন আহমেদ স্যারের সহধর্মিণী মেহের আফরোজ শাওনের পরামর্শে ও এলাকার সকলের সার্বিক সহযোগিতায় আমরা এবারো ফলাফলে শতভাগ সফলতা ধরে রাখতে পেরেছি।

এবছর এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী সানিয়া ইসলাম ইতি তার প্রতিক্রিয়ায় বলেন আমরা ৪৯ জনের মধ্যে ৪৮ জন জিপিএ ৫ পেয়েছি। এই ফলাফলে আমরা, আমাদের অভিভাবক, প্রধান শিক্ষক, সকল শিক্ষক সহ এলাকাবাসী খুবই খুশি। মহান আল্লাহ আমাদের মনের আশা পূরণ করেছেন।আপনারা সকলেই দোয়া করবেন আমরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে এই প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে পারি।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুবায়ের ছাইদ জানান, কেন্দুয়ার শহীদ স্মৃতি বিদ্যাপীঠ সব সময় ভাল ফলাফল করে। এবার শতভাগ কৃতকার্য হওয়ার সাথে সাথে ৯৭.৯৬% জিপিএ-৫ অর্জন করেছে এবং নেত্রকোনা জেলায় ১ম ও ময়মনসিংহ বোর্ডে ৭ম স্থান অধিকার করে আমাদের সুনাম বয়ে এনেছে।আমি আশ করব তাদের এই সাফল্য যেন অব্যাহত থাকে।

 
ট্যাগ: এসএসসি
মা ও শিশুসন্তানের ঝুলন্ত লাশ উদ্ধার
  • ১০ জুন ২০২৬
ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
  • ১০ জুন ২০২৬
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, বিএনপি নেতা আহত
  • ১০ জুন ২০২৬
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
  • ১০ জুন ২০২৬
পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ
  • ১০ জুন ২০২৬
আর্জেন্টিনার পতাকার আদলে বাড়ি সাজিয়ে নজর কাড়লেন তিন ভাই
  • ০৯ জুন ২০২৬