জাবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:০৭ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫০ AM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞান অনুষদভুক্ত 'ডি' ইউনিটের ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বিষয়ক ওয়েবসাইটে 'ডি' ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। 

এই ইউনিটে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন রেদোয়ানুল হক মারুফ। তিনি ৮৯ দশমিক ৬০ নম্বর পেয়েছেন। অন্যদিকে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন ফাহরিমা ইউসুফ ইলমা। তিনি ৯০ দশমিক ৮০ নম্বর পেয়েছেন।

প্রসঙ্গত, গত ২৭ ফেব্রুয়ারি 'ডি' ইউনিটের ছাত্রীদের ও ২৮ ফেব্রুয়ারি ছাত্রদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 'ডি' ইউনিটে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। সর্বমোট ৩১০ টি আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ছাত্র ৩২ হাজার ৯৫ জন এবং ছাত্রী ৩৭ হাজার ৩২১ জন। সে হিসেবে ছাত্রদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪১ জন। অন্যদিকে ছাত্রীদের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ২০৮ জন ভর্তিচ্ছু।

ভর্তি পরীক্ষার ফলাফল জানতে এখানে ক্লিক করুন

শর্ত পূরণ করেও এমপিও বঞ্চিত, সুখবর দিল সংসদীয় স্থায়ী কমিটি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বিএমইউতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন নিয়ে বিশেষ সিএমই ও স…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য ও ৬০ লাখ টাকা আত্মসাতের অভ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
গাড়ির লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আয়োজন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নতুন সভাপতি ড. আলী আকবর
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ শিপিং করপোরেশনে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৪ সেপ্টে…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9