এইচএসসির ফলাফল

কুমিল্লা শিক্ষাবোর্ডে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫

১৯ জুলাই ২০১৮, ০৯:২৬ PM
কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০১৮ ‍সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৫.৪২ শতাংশ

কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০১৮ ‍সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৫.৪২ শতাংশ

কুমিল্লা শিক্ষাবোর্ডে ২০১৮ ‍সালের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৬৫.৪২ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ৯৪৪ জন। গত বছরের তুলনায় এ বছর পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৪৯.৫২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৬৭৮জন।


বোর্ড সূত্রে জানা যায়, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাধীন কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লহ্মীপুর জেলার ৩৮১টি কলেজ থেকে ১ লাখ ৩ হাজার ৬৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৬৭ হাজার ৮২০জন। ফেল করেছে ৩৫ হাজার ৮৪৬জন। এবছর বিজ্ঞান বিভাগের পাশের হার ৮৩.০৫%, মানবিক বিভাগে ৫৬.৬১% ও ব্যবসায় শিক্ষা বিভাগের পাশের হার ৬৫.১৩%।
এদিকে ৬টি জেলার ৩৮১টি কলেজের মধ্যে শতভাগ পাশ করেছে ১৪টি কলেজ। ২টি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাশ করেনি। কলেজগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল এন্ড কলেজ ও লক্ষ্মীপুর জেলার কমলনগর কলেজ। বোর্ড সুত্র জানায়, এ বছর ফেল করা পরীক্ষার্থীদের মধ্যে অধিকাংশই ইংরেজীতে ফেল করেছে। এ বিষয়ে শতকরা ৭৩.৩৫ ভাগ পরীক্ষার্থী পাশ করেছে। ফলাফল ঘোষণার পর কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোঃ আসাদুজ্জামান সাংবাদিকদের জানান, বোর্ড কর্তৃপক্ষের শিক্ষা প্রতিষ্ঠান মনিটরিংসহ বিভিন্ন পদক্ষেপ এবং শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় গত বছরের তুলনায় এ বছর ফলাফল ভাল হয়েছে। তবে খারাপ ফলাফল করা শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ভাল ফলাফল করতে আরও বহুমূখী পদক্ষেপ নেয়া হবে।

পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬
দুবার শিক্ষা, মাঝে প্রশাসন, এবার হলেন পররাষ্ট্র ক্যাডার
  • ২৯ জুন ২০২৬
সৌদি প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও চাকরি বদলে জরুরি নির্…
  • ২৯ জুন ২০২৬