কুমিল্লা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন

২৮ জুলাই ২০২৩, ১২:৪৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

এসএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৭৮ দশমিক ৪২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৬২৩ জন। গতবার এই পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন পরীক্ষার্থী। কুমিল্লা বোর্ডে পাসের হার কমেছে। জিপিএ-৫ এর সংখ্যাও কমেছে।

শুক্রবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।

জানা গেছে, চলতি বছর কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮২ হাজার ৬৩৫ জন শিক্ষার্থী।  

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এসএসসি ও সমমানে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।

ট্যাগ: এসএসসি
দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
  • ২৮ জুলাই ২০২৬
সুবিপ্রবির নতুন ভিসি ইবি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন
  • ২৮ জুলাই ২০২৬
অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬