কারিগরি বোর্ডে পাশের হার ৮৬ দশমিক ৩৫

২৮ জুলাই ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কারিগরি শিক্ষা বোর্ড

কারিগরি শিক্ষা বোর্ড © লোগো

চলতি বছরের এসএসসি পরীক্ষায় কারিগরি শিক্ষা বোর্ডে ৮৬ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গতবার এই পাসের হার ছিল ৯৪ দশমিক ৪১ শতাংশ। এবার কারিগরি বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ১৮ হাজার ১৪৫। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী। এবার পাশের হার ও জিপিএ-৫ কমেছে কারিগরি বোর্ডে।

আজ শুক্রবার সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলো কর্মকর্তারা।

আরও পড়ুন: জিপিএ-৫ কমেছে ৮৬ হাজার

চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ২২ হাজার ৪৪৪ জন। 

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছে ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিলো ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। 

দেশের ৯ নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি
  • ২৮ জুলাই ২০২৬
সুবিপ্রবির নতুন ভিসি ইবি অধ্যাপক ড. মো. জাকির হুসাইন
  • ২৮ জুলাই ২০২৬
অজ্ঞান পার্টির খপ্পরে এইচএসসি পরীক্ষার্থী, দিতে পারলেন না জ…
  • ২৮ জুলাই ২০২৬
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা, সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জ…
  • ২৮ জুলাই ২০২৬
একযোগে ৯৩ এএসপিকে দেশের বিভিন্ন স্থানে পদায়ন, তালিকা দেখুন
  • ২৮ জুলাই ২০২৬
শহীদ ওসমান হাদীকে আজীবন মুখপাত্র করে ইনকিলাব মঞ্চের নতুন কম…
  • ২৮ জুলাই ২০২৬