রাবির ‘এ’ ইউনিটে ইংরেজি লিখিত পরীক্ষার ফল প্রকাশ

১৫ জুলাই ২০২৩, ০৯:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ইংরেজি লিখিত পরীক্ষার ফল, সংগীত বিভাগ, নাট্যকলা বিভাগ এবং চারুকলা অনুষদের ব্যাবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা তারা ফলাফল জানতে পারবেন। 
 
আজ শনিবার (১৫ জুলাই) রাতে 'এ' ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

এতে জানানো হয়, পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীসহ গত ৩০ মে অনুষ্ঠিত বহুনির্বাচনি পরীক্ষায় উত্তীর্ণদের সাবজেক্ট চয়েস আগামী ১৭ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত অনলাইনে নির্ধারিত ফরমে বাধ্যতামূলকভাবে পূরণ করতে হবে। সাবজেক্ট চয়েস ফরম পূরণ না করলে 'এ' ইউনিটে তার ভর্তির সুযোগ থাকবে না। সাবজেক্ট চয়েস প্রদানের পর তদানুযায়ী কোনো নির্দিষ্ট বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হলে সেই বিভাগে অবশ্যই ভর্তি হতে হবে। নতুবা 'এ'ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং পরবর্তীতে 'এ' ইউনিটের কোন বিভাগে ভর্তির আর কোন সুযোগ থাকবে না। 

আগামী ২৬ জুলাই বিভাগসমূহের নির্ধারিত আসন সংখ্যা অনুযায়ী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত তালিকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.ru.ac.bd) প্রকাশ করা হবে। মেধাতালিকাভূক্ত পরীক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম ১ আগস্ট থেকে শুরু হবে।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬