জাবির ‘সি-১’ ইউনিটের ফল প্রকাশ, উত্তীর্ণ ৭৮৭ ভর্তিচ্ছু

২০ জুন ২০২৩, ১১:০০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগভুক্ত ‘সি-১’ ইউনিটের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। মঙ্গলবার (২০ জুন) বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবীকি অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মোজাম্মেল হক বলেন, ‘সি-১’ ইউনিটে ৬৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৫ হাজার ৬৫টি। পরীক্ষায় অংশ নেন ৩ হাজার ৭০০ শিক্ষার্থী। এর মধ্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের জন্য ৪১৬ শিক্ষার্থী এবং চারুকলা বিভাগের জন্য ৩৭১ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে পাস করেছেন। এদের মধ্য থেকে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: জাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

এ বছর ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৩, ২৪ ও ২৫ জুন ‘সি-১’ ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীদের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ জুন অনুষ্ঠিত হবে চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা।

এর আগে, গত রোববার ‘সি-১’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফলসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডব্লিউএসডিজি চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন নর্দান ইউনিভার্সিটি
  • ২৮ জুলাই ২০২৬
জব কর্নারের সুবিধা সম্প্রসারণসহ ৭ দাবিতে ইবি উপাচার্যকে স্ম…
  • ২৮ জুলাই ২০২৬
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবিতে বাবা-ছেলে নিখোঁজ
  • ২৮ জুলাই ২০২৬
এইচএসসির ২১ পরীক্ষার্থীর ওএমআর শিট উধাও
  • ২৮ জুলাই ২০২৬
জামায়াত এমপির বাড়ি ঘেরাও, ‘ভাঙচুর’—পাল্টাপাল্টি অভিযোগ
  • ২৮ জুলাই ২০২৬
অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সাকিবের
  • ২৮ জুলাই ২০২৬