ঢাবির কলা ইউনিটে মানবিকে প্রথম অয়ন

০৭ জুন ২০২৩, ০১:৪১ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০৬ AM
ঢাবির কলা অনুষদে মানবিকে প্রথম অয়ন

ঢাবির কলা অনুষদে মানবিকে প্রথম অয়ন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মানবিক থেকে প্রথম হয়েছে অয়ন চক্রবর্তী। তার রোল: ১১৭০১১৪৫ এবং এ ইউনিটের পরীক্ষায় তার প্রাপ্ত স্কোর ১০৪।

বুধবার (৭ জুন) দুপুর ১টায় আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

অয়ন চক্রবর্তী বরিশাল অমৃতলাল দে কলেজর শিক্ষার্থী। মানবিক বিভাগ থেকে তিনি এ বছর উচ্চ মাধ্যমিক পাশ করেন। 

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আবেদন শেষ হয় গত ২০ মার্চ। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২ লাখ ৯৮ হাজার ৪৩০ জন। চারুকলা ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল ৭ হাজার ৯৬টি। আসনপ্রতি প্রায় ৫৪ জন প্রার্থী অংশ নেয়।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি থেকে প্রাপ্ত তথ্য বলছে, কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের দুই হাজার ৯৩৪টি আসনের বিপরীতে মোট আবেদন পড়ে এক লাখ ২২ হাজার ৮৮২টি। একটি আসনের বিপরীতে লড়াই হচ্ছে প্রায় ৪২ জন শিক্ষার্থী।

এছাড়াও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ মে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নেওয়া হয়। এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল এক লাখ ২৭ হাজার ৭৫টি। আসন প্রতি লড়াই হচ্ছে ৬৯ জনের।

আরও পড়ুন: ঢাবির কলা অনুষদে ৯০ শতাংশ শিক্ষার্থীই ফেল

ফলাফল জানবেন যেভাবে
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী তার উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বরের মাধ্যমে https://admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে পরীক্ষার ফলাফল জানতে পারবেন।

এছাড়াও আবেদনকারীরা রবি, এয়ারটেল, বাংলালিংক অথবা টেলিটক নম্বর থেকে DU Unit <roll no> টাইপ করে ১৬৩২১ নম্বরে send করে ফিরতি SMS-এ তার ফলাফল জানতে পারবেন।

প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬
এসএসসি ও এইচএসসি পাস করা শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে ফেনী জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
নাটকীয় ম্যাচে আতলেতিকো হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতল সোসি…
  • ১৯ এপ্রিল ২০২৬
রাতে বিদ্যুৎ না থাকায় ঠিকমতো প্রস্ততি নিতে পারছে না এসএসসি …
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬